সাতক্ষীরায় বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা ২০২৩ এর ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত
- আপডেট সময় : 10:54:04 pm, Sunday, 26 February 2023 316 300 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: অদ্য ২৬ ফেব্রুয়ারি ২০২৩ খ্রিঃ তারিখে সাতক্ষীরা জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স ড্রিলশেডে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে ২৭,২৮ ফেব্রুয়ারি ও ১ মার্চ শারীরিক সক্ষমতা যাচাই, ৬ মার্চ ২০২৩ লিখিত পরীক্ষা এবং ১৫ মার্চ ২০২৩ মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা উপলক্ষে নিয়োগ কার্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পাদনের লক্ষ্যে সাতক্ষীরা জেলায় নিয়োজিত পুলিশ সদস্যদের ব্রিফিং প্রদান করেন সাতক্ষীরা জেলা পুলিশের অভিভাবক সুযোগ্য পুলিশ সুপার জনাব কাজী মনিরুজ্জামান পিপিএম।
ব্রিফিং প্যারেডে সভাপতির বক্তব্যে পুলিশ সুপার মহোদয় নিয়োগ উপলক্ষে দায়িত্বপ্রাপ্ত সকল পুলিশ সদস্যকে যোগ্য প্রার্থী বাছাইয়ের জন্য পেশাদারিত্বের সহিত দায়িত্ব পালনের নির্দেশনা ও পরামর্শ প্রদান করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন জনাব মোঃসজীব খান,অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ), জনাব মোঃআতিকুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্),জনাব মীর আসাদুজ্জামান,অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল),জনাব মোঃআমিনুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার(কালিগঞ্জ সার্কেল),জনাব মোঃসাজ্জাদ হোসেন,সহকারী পুলিশ সুপার(তালা সার্কেল) সহ জেলা পুলিশের সকল স্তরের কর্মকর্তাবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
























