সাতক্ষীরায় নদীতে মাছ ধরতে গিয়ে নিজের জালে জড়িয়ে প্রাণ গেল যুবকের
- আপডেট সময় : 01:00:31 am, Wednesday, 25 September 2024 243 300 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা দলুয়ার শালিখা নদীতে মাছ ধরতে গিয়ে নিজের জালে জড়িয়ে পানিতে ডুবে উদয় ঢালী (৩২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) তালার উপজেলার শালিখা নদীতে এ ঘটনা ঘটে।
তিনি খলিষখালি ইউনিয়নের পাকশিয়ালি গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী বিভাস সরকার জানান, সকাল থেকে সে কৃষ্ণনগর ব্রিজের পাশের নদীতে সবার সাথে মাছ ধরছিলো। নদীতে মাছ ধরার সময় তার জালের দড়ি হাত থেকে খুলে নদীতে পড়ে যায়। তারপর সে নদীতে ডুব দিয়ে সেই জাল খোজার চেষ্টা করে এবং দুই তিন ডুব দেওয়ার পরে সে আর পানির নিচ থেকে ফিরে আসে নি। অনেক খোঁজাখুজির পর না পাওয়া গেলে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।
ফায়ার সার্ভিস জানায়, নিখোঁজ হওয়ার তিন ঘন্টা পরে আমাদের খবর দেয় এলাকাবাসি। পরে আমরা ঘটনা স্থল এসে দেখি যুবক নিখোঁজ। পরে আমরা খুলনা থেকে আমাদের ফায়ারসার্ভিসের ডুবুরি টিমকে খবর দেয়। তারপর তারা দুপুর ২ টায় এসে পানির নিচে অভিযান চালিয়ে জালের সাথে জড়ানো মৃত অবস্থায় তাকে উদ্ধার করে। তবে ধারণা করা হচ্ছে পানির নিচে অক্সিজেন না নিতে পারায় মারা গেছে। তার হাতে জাল জড়ানো ছিলো। জালের ভারে সে আর উপরে উঠে আসতে পারি নি যার কারণে পানির নিচে তার মৃত্যু হয়েছে।
পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
























