সাতক্ষীরা 4:26 pm, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

সাতক্ষীরায় দাফনের ৩ মাস পর কবর থেকে লাশ উত্তোলন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 08:23:45 pm, Monday, 18 November 2024 180 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

নিজস্ব প্রতিনিধি : দাফনের তিন মাস ৯ দিন পর আদালতের নির্দেশে সাতক্ষীরার তালা উপজেলার আটারই গ্রাম থেকে কাদের মোড়ল (৭৫) নামের এক ব্যক্তির লাশ উত্তোলন করা হয়েছে। সোমবার (১৮ নভেম্বর) সকালে লাশটি উত্তোলন করা হয়। তিনি আটারই গ্রামের মৃত মোছা মোড়লের ছেলে।

মামলার বিবরণে জানা যায়, জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে গত ৬ আগস্ট সন্ধ্যায় প্রতিপক্ষের হামলায় কাদের মোড়ল মারা যান। ময়নাতদন্ত ছাড়াই লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। পরে গত ১৪ আগস্ট কাদের মোড়লের ছেলে আব্দুল হালিম বাদী হয়ে তার বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ এনে হত্যা মামলা করেন।

আসামিরা হলেন আটারই গ্রামের মৃত রহিম মোড়ল ওরফে নরিমের ছেলে আশরাফ মোড়ল (৫৯), জাকিরুল মোড়ল (৩৮), জাকাম মোড়ল (৫২), আশরাফ মোড়লের ছেলে সোহাগ মোড়ল (২২), জাকাম মোড়লের স্ত্রী সুরাইয়া আক্তার স্বপ্না (৪২) ও মোকাম আলী গাজীর ছেলে আলাউদ্দীন গাজীসহ (৪৫) অজ্ঞাতপরিচয় ছয়জনের নাম উল্লেখ করা হয়।
এরপর ময়নাতদন্তের জন্য পুলিশ নির্বাহী ম্যাজিস্ট্রেট

আদালতে ওই লাশ উত্তোলনের আবেদন করে। এক পর্যায়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট পাটকেলঘাটা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল আমিন, তালা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. হাসানুর রহমান, তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ শাহীনুর রহমানের উপস্থিতিতে সোমবার সকাল ১০টায় লাশ উত্তোলন করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট পাটকেলঘাটা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল আমিন বলেন, আব্দুল কাদেরের লাশ উত্তোলনের পর ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

সাতক্ষীরায় দাফনের ৩ মাস পর কবর থেকে লাশ উত্তোলন

আপডেট সময় : 08:23:45 pm, Monday, 18 November 2024