সাতক্ষীরা 1:46 pm, Sunday, 29 November 2026
সংবাদ শিরোনাম ::
আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে কালীগঞ্জে বিএনপির পৃথক তিন গ্রুপের বিক্ষোভ সমাবেশ ভোমরা সীমান্তে বিএনপির কঠোর অবস্থান, শেখ হাসিনার প্রত্যাবর্তন ঠেকানোর হুঁশিয়ারি শিক্ষাসামগ্রী বিতরণ ও নতুন নেতৃত্বের প্রত্যয়ে যুব ঐক্য পরিষদের সদর উপজেলা ও পৌরসভা কমিটি গঠন ফিংড়ী এতিমখানা মাদ্রাসার দুর্ভোগ লাঘবে এগিয়ে এলেন রফিকুল ইসলাম, ৩ লাখ টাকায় নির্মাণ শৌচাগার ও অজুখানা কলারোয়ায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের দপ্তর সম্পাদকের শুভ বিবাহ ও বউভাত অনুষ্ঠানেসহকর্মীদের উপস্থিতি আশাশুনিতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত সারাদেশে নৈরাজ্যের প্রতিবাদে কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত ভোমরা দিয়ে শেখ হাসিনার প্রবেশের খবর পড়তেই সাতক্ষীরায় বিএনপির মশাল মিছিল কালিগঞ্জে নবাগত ইউএনওর সাথে বিএনপি’র একাংশের শুভেচ্ছা বিনিময় কালিগঞ্জে নবাগত ইউএনও ও এসিল্যান্ডের সাথে বিএনপি নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়

সাতক্ষীরায় চাঁদাবাজদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ জেলা প্রশাসক মোস্তাক আহমেদ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 11:24:53 pm, Sunday, 9 March 2025 351 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, দুর্নীতি ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রোববার (৯ মার্চ) সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। সভা সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস।

সভায় চলতি ইরি মৌসুমে সার ও কীটনাশকের মূল্য নিয়ন্ত্রণ, সাতক্ষীরা সরকারি কলেজ রোডের কাজ দ্রুত শুরু করা, ফরমালিন ও পুশমুক্ত চিংড়ি উৎপাদন, চোরাচালান প্রতিরোধে সীমান্ত এলাকায় টহল জোরদার, লাইসেন্সবিহীন বেসরকারি ক্লিনিক বন্ধ, জেলার চিকিৎসাসেবার মানোন্নয়নসহ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।

এছাড়া, দুর্নীতি ও চাঁদাবাজদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা এবং জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে পুলিশকে আরও তৎপর হওয়ার আহ্বান জানানো হয়।

সভায় পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ইমরান হোসেন, সদর আর্মি ক্যাম্প কমান্ডার মেজর মো. ফাহিম কায়সার, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মাসরুবা ফেরদৌস, সিভিল সার্জন মো. আব্দুস সালাম, জেলা পুলিশিং কমিটি ও দুর্নীতি দমন কমিটির সভাপতি ডা. আবুল কালাম বাবলা, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক সন্তোষ কুমার নাথ, জেলা পরিবেশ অধিদপ্তরের পরিচালক সরদার শফিকুল ইসলাম, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল হাসেম, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু, জেলা শিক্ষা অফিসার মো. আবুল খায়েরসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

এছাড়াও রাজনৈতিক নেতৃবৃন্দ, আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা সভায় উপস্থিত ছিলেন

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ভাষা চেঞ্জ করুন

সাতক্ষীরায় চাঁদাবাজদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ জেলা প্রশাসক মোস্তাক আহমেদ

আপডেট সময় : 11:24:53 pm, Sunday, 9 March 2025