সাতক্ষীরা 12:41 pm, Sunday, 29 November 2026
সংবাদ শিরোনাম ::
আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে কালীগঞ্জে বিএনপির পৃথক তিন গ্রুপের বিক্ষোভ সমাবেশ ভোমরা সীমান্তে বিএনপির কঠোর অবস্থান, শেখ হাসিনার প্রত্যাবর্তন ঠেকানোর হুঁশিয়ারি শিক্ষাসামগ্রী বিতরণ ও নতুন নেতৃত্বের প্রত্যয়ে যুব ঐক্য পরিষদের সদর উপজেলা ও পৌরসভা কমিটি গঠন ফিংড়ী এতিমখানা মাদ্রাসার দুর্ভোগ লাঘবে এগিয়ে এলেন রফিকুল ইসলাম, ৩ লাখ টাকায় নির্মাণ শৌচাগার ও অজুখানা কলারোয়ায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের দপ্তর সম্পাদকের শুভ বিবাহ ও বউভাত অনুষ্ঠানেসহকর্মীদের উপস্থিতি আশাশুনিতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত সারাদেশে নৈরাজ্যের প্রতিবাদে কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত ভোমরা দিয়ে শেখ হাসিনার প্রবেশের খবর পড়তেই সাতক্ষীরায় বিএনপির মশাল মিছিল কালিগঞ্জে নবাগত ইউএনওর সাথে বিএনপি’র একাংশের শুভেচ্ছা বিনিময় কালিগঞ্জে নবাগত ইউএনও ও এসিল্যান্ডের সাথে বিএনপি নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়

সাতক্ষীরায় “গ্রিন ইনোভেশন ফেয়ার” অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 05:27:58 pm, Thursday, 6 November 2025 358 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা:“টেকসই ভবিষ্যতের জন্য সমাধান প্রচার করা”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে পরিবেশবান্ধব ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে তরুণদের উদ্ভাবনী চিন্তা ও উদ্যোগকে উৎসাহিত করার লক্ষ্যে সাতক্ষীরায় দিনব্যাপী গ্রিন ইনোভেশন ফেয়ার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে সিডো সংস্থা ও অ্যাকশনএইড বাংলাদেশ এর আয়োজনে সাতক্ষীরার তুফান কনভেনশন সেন্টার অ্যান্ড রিসোর্টে এ মেলার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিডো সংস্থার প্রধান নির্বাহী শ্যামল কুমার বিশ্বাস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. বদরুদ্দোজা।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক সঞ্জীত কুমার দাশ, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা,
টিটিসি সাতক্ষীরা’র অধ্যক্ষ অপু হালদার,
অতিরিক্ত কৃষি অফিসার প্লাবনী হালদার,
বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদিকা জোৎনা দত্ত, এবং স্বদেশের নির্বাহী পরিচালক মাধব দত্ত প্রমুখ।

বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় তরুণ প্রজন্মকে সবুজ প্রযুক্তি, পুনর্নবীকরণযোগ্য জ্বালানি ও পরিবেশবান্ধব উদ্যোগে এগিয়ে আসতে হবে। টেকসই ভবিষ্যৎ গড়তে সরকার, বেসরকারি প্রতিষ্ঠান ও জনগণের সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য।

দিনব্যাপী আয়োজনে স্থানীয় তরুণদের তৈরি পরিবেশবান্ধব পণ্য ও প্রকল্প প্রদর্শনের পাশাপাশি আলোচনা সভা ও সচেতনতামূলক পর্ব অনুষ্ঠিত হয়।
এছাড়াও মেলায় অংশ নেয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, তরুণ উদ্ভাবক ও পরিবেশ সচেতন সংগঠনসমূহ। তারা পরিবেশ রক্ষায় উদ্ভাবিত নানা ধারণা ও প্রযুক্তিগত সমাধান প্রদর্শন করেন।

সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিডো সাতক্ষীরার প্রকল্প সমন্বয়কারী মো. তহিদুজ্জামান (তহিদ)।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

সাতক্ষীরায় “গ্রিন ইনোভেশন ফেয়ার” অনুষ্ঠিত

আপডেট সময় : 05:27:58 pm, Thursday, 6 November 2025