সাতক্ষীরা 10:18 am, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

সহযোগিতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলো কালিগঞ্জ সরকারি পাইলট স্কাউটস গ্রুপ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 11:59:11 pm, Saturday, 8 April 2023 302 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

এস কে অজিবর রহমান কালিগঞ্জ প্রতিনিধি :
জাতীয় স্কাউট দিবসে সহযোগিতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলো কালিগঞ্জ সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের একদল কোমলমতি স্কাউট গ্রুপ। স্কুলের দশম শ্রেণির ছাত্র ও স্কাউট রুদ্রনীল অর্কের একটি চোখ মারাত্মকভাবে জখম হয়েছিল। শেরেবাংলা নগর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট হাসপাতাল ঢাকাতে চিকিৎসাধীন। তার একটি চোখ নষ্ট হয়ে গেছে। তার চিকিৎসার জন্য বিভিন্ন পেশাজীবীর মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহ করে কালিগঞ্জ সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের স্কাউট গ্রুপ জাতীয় স্কাউট দিবসে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। গত ২৬ মার্চ উপজেলা অভিবাদন মঞ্চে অবস্থানরত উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে কালিগঞ্জ সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের স্কাউট গ্রুপের পক্ষ হতে ঐন্দ্রিলা আহমেদ তাথৈ চিকিৎসাধীন স্কাউট রুদ্রনীল অর্কের জন্য আর্থিক সহযোগিতা চায়। উপজেলা চেয়ারম্যান এবং নির্বাহী কর্মকর্তা আর্থিক সহযোগিতা দেওয়ার আশ্বাস প্রদান করেন। পরবর্তীতে এই চৈত্রের রোদে কোমলমতি স্কাউট এবং গার্লস ইন স্কাউট গ্রুপ বিভিন্ন অফিস, নাজিমগঞ্জ বাজার, ফুলতলা মোড় , কালিগঞ্জ উত্তর পার বাজারের বিভিন্ন বিভিন্ন পেশার মানুষের কাছে যেয়ে আর্থিক সহযোগিতা চায়। সকলের অল্প অল্প সহযোগিতায় ৩০০০০(ত্রিশ হাজার) টাকা সংগ্রহ হয়।
যে সকল কোমলমতি স্কাউট অর্থ সংগ্রহ কার্যক্রমে ছিল তারা হল সরকারি কালীগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় স্কাউটস প্রাক্তন সিনিয়র উপদল নেতা প্রেসিডেন্ট স্কাউটস মোঃ মারুফ হাসান, গার্লস ইন স্কাউটস উপদল নেতা ঐন্দ্রিলা আহমেদ তাথৈ, সহকারি উপদল নেতা শাহারিয়া তাহসিন বৃষ্টি, শারমিন আক্তার তমা, সিনিয়র উপদল নেতা শেখ আব্দুল কাদের, উপদল নেতা বিল্লাল হোসেন, সানোয়ার হোসেন বাপ্পি, মোঃ সজিব হোসেন, আসিফ রহমান রানা, হাবিবা ফেরদৌস প্রত্যাশা, জ্যোতিষ্ক কুমার মন্ডল, ফারদিন, প্রমুখ।
৮ এপ্রিল শনিবার দুপুর ২ টায় বিদ্যালয় প্রাঙ্গণে কালেকশনকৃত ৩০০০০ টাকা রুদ্রনীল অর্কের মায়ের হাতে হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কালিগঞ্জ সরকারি পাইলট মডেল বিদ্যালয় স্কাউট ইউনিট লিডার মোঃ শাহিনুর রহমান ও গার্লস ইন স্কাউট ইউনিট লিডার শিরিনা সুলতানা, স্কুলের শিক্ষক আব্দুল্লাহ আল মামুন, স্কাউট গ্রুপ ও সাংবাদিক বৃন্দ।
উল্লেখ্য ঘটনাটি ঘটেছে গত ২২ মার্চ বৃহস্পতিবার বেলা আনুমানিক বারোটার দিকে স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সম্বর্ধনা অনুষ্ঠানের সময়।
কালিগঞ্জ সরকারি স্কুলের একজন সহকারি শিক্ষক জানান ওই স্কুলের এক ছাত্রর ছোড়া প্লাস্টিকের পাইবের আঘাতে রুদ্রনীলের ডান চোখে পাইপের আঘাতে চোখের মনি ফেটে যায় রক্তাক্ত জখম হয়। রুদ্রনীল অর্কের উন্নত চিকিৎসার জন্য প্রচুর অর্থ প্রয়োজন এজন্য সকলে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান করেন। রুদ্রনীল এর পিতা প্রণব মজুমদার একজন চাউল ব্যবসায়ী ও তার মা রঞ্জিতা রানী দাস কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

সহযোগিতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলো কালিগঞ্জ সরকারি পাইলট স্কাউটস গ্রুপ

আপডেট সময় : 11:59:11 pm, Saturday, 8 April 2023