“সবার জন্য নিরাপদ খাদ্য” নিশ্চিত করণের জন কর্মসূচী
- আপডেট সময় : 11:52:38 pm, Saturday, 11 March 2023 453 300 বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ সবার জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সাতক্ষীরার শ্যামনগরে সুন্দরবনের পাশে জলবায়ু দূর্গত ইউনিয়ন বুড়িগোয়ালিনী ব্যারাকে (১১মার্চ ২০২৩) শনিবার সকাল ১১টায় “সবার জন্য নিরাপদ খাদ্য” নিশ্চিতকরণের দাবিতে পেস্টি সাইড একশন নেটওয়ার্ক এশিয়া প্যাসিফিক (প্যানাপ) এবং বারসিকের আয়োজনে জনকর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কৃষক, জেলে, মুন্ডা, আদিবাসী, বাগদি, সাংবাদিক, গবেষক, নারী পুরুষ সহ যুব, স্থানীয় সরকারের প্রতিনিধি অংশগ্রহণ করেন।
নিরাপদ খাবার নিশ্চিত করতে সচেতনতা নিয়ে আলোচনা করেন বারসিকের গবেষক ও লেখক পাভেল পার্থ। অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন, জমিতে বিষ ব্যবহার বন্ধ করা। এছাড়া মানুষসহ গবাদি প্রাণী সম্পদ এবং সকলের নিরাপদ খাদ্য উৎপাদনের জন্য সকলের ঐক্যবদ্ধ আন্দোলন জরুরি। সেই সাথে সব খাবারকে নিরাপদ করার দাবি জানান। সমগ্র অনুষ্ঠান পরিচলনা করেন বারসিকের প্রোগ্রাম অফিসার বাবলু জোয়ারদার।
























