সাতক্ষীরা 12:07 pm, Sunday, 29 November 2026
সংবাদ শিরোনাম ::
আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে কালীগঞ্জে বিএনপির পৃথক তিন গ্রুপের বিক্ষোভ সমাবেশ ভোমরা সীমান্তে বিএনপির কঠোর অবস্থান, শেখ হাসিনার প্রত্যাবর্তন ঠেকানোর হুঁশিয়ারি শিক্ষাসামগ্রী বিতরণ ও নতুন নেতৃত্বের প্রত্যয়ে যুব ঐক্য পরিষদের সদর উপজেলা ও পৌরসভা কমিটি গঠন ফিংড়ী এতিমখানা মাদ্রাসার দুর্ভোগ লাঘবে এগিয়ে এলেন রফিকুল ইসলাম, ৩ লাখ টাকায় নির্মাণ শৌচাগার ও অজুখানা কলারোয়ায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের দপ্তর সম্পাদকের শুভ বিবাহ ও বউভাত অনুষ্ঠানেসহকর্মীদের উপস্থিতি আশাশুনিতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত সারাদেশে নৈরাজ্যের প্রতিবাদে কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত ভোমরা দিয়ে শেখ হাসিনার প্রবেশের খবর পড়তেই সাতক্ষীরায় বিএনপির মশাল মিছিল কালিগঞ্জে নবাগত ইউএনওর সাথে বিএনপি’র একাংশের শুভেচ্ছা বিনিময় কালিগঞ্জে নবাগত ইউএনও ও এসিল্যান্ডের সাথে বিএনপি নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়

সন্ত্রাসী হামলায় আজিজুর রহমান মুসাব্বির হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 11:49:15 pm, Saturday, 10 January 2026 269 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

সোহারাফ হোসেন সৌরভ, সাতক্ষীরা প্রতিনিধি :স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বিরকে সন্ত্রাসীদের গুলিতে নির্মমভাবে হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ জানুয়ারি ২০২৬) বিকাল ৪টায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে এ বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।
জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শরিফুজ্জামান সজিবের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন পাড়, আসাদুজ্জামান খোকা, মনজুরুল মোর্শেদ মিলন, মো. রাজিবুল ইসলাম রাজিব, সাদ্দাম হোসেন, খালিদ হাসান সুমন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলি হাসান খান হাবলু, সদস্য সচিব আজিজুল রহমান সেলিম, সদর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাকির হোসেন আপিল, আহ্বায়ক গোলাম সরোয়ারসহ জেলা, উপজেলা ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।
বিক্ষোভ মিছিলটি সাতক্ষীরা সঙ্গীতা মোড় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চায়না বাংলা মোড়ে গিয়ে শেষ হয়।
মিছিলে অংশগ্রহণকারীরা ‘বাংলাদেশ জিন্দাবাদ’সহ বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন এবং অবিলম্বে আজিজুর রহমান মুসাব্বির হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এসময় নেতৃবৃন্দ বলেন, আজিজুর রহমান মুসাব্বির ছিলেন একজন ত্যাগী, সাহসী ও জনপ্রিয় সংগঠক। তাঁর নির্মম হত্যাকাণ্ড দেশের গণতন্ত্রকামী মানুষের হৃদয়ে গভীর শোক ও ক্ষোভের সৃষ্টি করেছে। তারা এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।
বিক্ষোভ মিছিলে জেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের পাশাপাশি বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

সন্ত্রাসী হামলায় আজিজুর রহমান মুসাব্বির হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

আপডেট সময় : 11:49:15 pm, Saturday, 10 January 2026