সড়ক দুর্ঘটনায় দুই পা হারাতে বসেছে শাওন অর্থিক সাহায্যের আবেদন
- আপডেট সময় : 09:00:36 pm, Monday, 1 May 2023 610 300 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলার দহাকুলা গ্রামে নানার বাড়িতে বসবাস করে আলামিন (শাওন) (২১) পিতা মোঃ মজনুর রহমান, মাতা – নুরনাহার ,নানা শেখ তৌহিদুর রহমান । পরিবহন কাজ করে অসহায় দরিদ্র নানি ও মায়ের সংসারে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিল সে।
কিন্তু গত ২৯শে এপ্রিল২০২৩ ঢাকা থেকে সাতক্ষীরায় আসার পথে ফরিদপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হয়। এবং তার দুই পায়ের হাঁটুর নিচে থেকে ভেঙ্গে ফ্যাক্সর হয়ে যায়। বর্তমানে ঢাকা শ্যামলী ট্রমা সেন্টারে চিকিৎসাধীন আছে। ডাক্তারের পরামর্শ অনুযায়ী এক্ষুনে পর্যায়ক্রমে ৫-৬ বার অপারেশন করা লাগতে পারে। তা না হলে বাম পা কাঁটা লাগতে পারে ,এজন্য পাঁচ থেকে ছয় লক্ষ টাকা প্রয়োজন। কিন্তু এত টাকা সংগ্রহ করে চিকিৎসা করা অসহায় মা এবং নানির পক্ষে সম্ভব নয়। এজন্য তার বন্ধুরা এবং আত্মীয়-স্বজনরা মানবিক সাহায্যের আবেদন জানিয়েছেন সাহায্য পাঠানোর পাঠানোর ঠিকানা
শেখ তানভীর আনজুম
বিকাশ/ নগদ মোবাইল একাউন্ট নাম্বার :- ০১৮১৫-০৬৬১৪০
























