সাতক্ষীরা 5:12 am, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

শ্যামনগরে পুষ্টিকর ও জলবায়ু সহনশীল কৃষিতে নতুন দিগন্ত, ব্রি-১০২ ধান কর্তনে কৃষকদের উচ্ছ্বাস

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 11:48:00 pm, Wednesday, 6 May 2026 317 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি:সাতক্ষীরার শ্যামনগরে পুষ্টিসমৃদ্ধ ও জলবায়ু সহনশীল কৃষি সম্প্রসারণে এক নতুন দিগন্তের সূচনা হয়েছে। ‘ক্লাইমেট অ্যাকশন অ্যাট লোকাল লেভেল (CALL)’ প্রকল্পের আওতায় উপজেলার কৈখালী ইউনিয়নের যাদবপুর গ্রামে বায়োফর্টিফাইড জিংকসমৃদ্ধ ধান ব্রি-১০২ কর্তন উপলক্ষে আয়োজন করা হয় এক প্রাণবন্ত, স্মার্ট ও অংশগ্রহণমূলক কৃষক মাঠ দিবস।
স্থানীয় কৃষক-কৃষাণীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজিত এ কর্মসূচি পুষ্টিকর ফসল উৎপাদন এবং জলবায়ু সহনশীল কৃষি প্রযুক্তির বিস্তারে নতুন সম্ভাবনার বার্তা দিয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৈখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আব্দুর রহিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ নুরুজ্জামান, ইউনিয়ন পুষ্টি কমিটির মহিলা সদস্য সাবিনা ইয়াসমিন, ইউপি সদস্য শাহিনুর রহমান এবং সমাজসেবিকা তাছলিমা বেগম।
মাঠ দিবসে আধুনিক কৃষি উদ্ভাবন ও প্রযুক্তি নিয়ে একাধিক তথ্যসমৃদ্ধ উপস্থাপনা অনুষ্ঠিত হয়। কমলা সুন্দরী মিষ্টি আলু, বায়োফর্টিফাইড জিংকসমৃদ্ধ ধান ব্রি-১০২, লবণসহনশীল ধান ব্রি-৯৯ এবং সবজি চাষের সম্ভাবনা ও কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। মাঠ পর্যায়ের অভিজ্ঞতা তুলে ধরেন কৃষক ডা. শহীদুল ইসলাম, ইয়াসিন আরাফাত ও দীপক মণ্ডল। এছাড়া যুব জলবায়ু ন্যায়বিচার দলের সভাপতি খাদিজা পারভীন জলবায়ু সহনশীল কৃষি পদ্ধতির বিভিন্ন দিক তুলে ধরেন।
উপ-সহকারী কৃষি কর্মকর্তা নুরুজ্জামান তার বক্তব্যে সবজি চাষ সম্প্রসারণ, পুকুর ও খাল খনন এবং পানি সাশ্রয়ী এডব্লিউডি (AWD) পদ্ধতি ব্যবহারে কৃষকদের উদ্বুদ্ধ করেন।
প্রধান অতিথি শেখ আব্দুর রহিম বলেন, “জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সহনশীল কৃষি চর্চা বাড়াতে হবে। লবণসহনশীল ধান, ভুট্টা ও সূর্যমুখীর মতো বিকল্প ফসল চাষে কৃষকদের এগিয়ে আসা জরুরি।” তিনি কৃষিতে নারীদের সক্রিয় অংশগ্রহণের প্রশংসা করেন এবং কার্যকর সেচব্যবস্থা ও লবণাক্ত পানি ব্যবস্থাপনায় উদ্যোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের একপর্যায়ে প্রধান অতিথি বায়োফর্টিফাইড জিংকসমৃদ্ধ ধান ব্রি-১০২ কর্তনের উদ্বোধন করেন।
লিডার্স (LEDARS)-এর প্রকল্প কর্মকর্তা মোছা: শাহীদা বানু মাঠ পর্যায়ে জলবায়ু সহনশীল কৃষি বিষয়ে দিকনির্দেশনা দেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ কানিজুর রহমান এবং সার্বিক সহযোগিতা করেন সালমা খাতুন।
মাঠ দিবসে বিপুল সংখ্যক কৃষকের অংশগ্রহণ স্থানীয় পর্যায়ে পুষ্টিকর ও জলবায়ু সহনশীল কৃষির বিস্তারে নতুন আশার সঞ্চার করেছে বলে আয়োজকরা জানান। সার্বিক সহযোগিতায় ছিল গেইন (GAIN) এবং বাস্তবায়নে ছিল লিডার্স (LEDARS)।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

শ্যামনগরে পুষ্টিকর ও জলবায়ু সহনশীল কৃষিতে নতুন দিগন্ত, ব্রি-১০২ ধান কর্তনে কৃষকদের উচ্ছ্বাস

আপডেট সময় : 11:48:00 pm, Wednesday, 6 May 2026