সাতক্ষীরা 5:25 am, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

শেষ জন্মদিন পালন করলেন পরীমণি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 03:01:13 pm, Saturday, 12 November 2022 651 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

বিনোদন ডেক্স – প্রতি বছরের মতো এবারো ধুমধাম করে নিজের জন্মদিন উদযাপন করলেন নায়িকা পরীমণি। গতকাল আয়োজিত অনুষ্ঠানে পরীমনি জানিয়েছেন, এটার তার শেষ জন্মদিন অনুষ্ঠান। বলা যায় শেষ জন্মদিন পালন। আগামী বছর থেকে নিজের জন্মদিনের পরিবর্তে ছেলের জন্মদিন ধুমধাম করে পালন করবেন।

এবারেও পরীমণির জন্মদিনের অনুষ্ঠানের সাজসজ্জা থেকে শুরু করে পোশাক সব কিছুতেই চমক ছিল। ৩০তম জন্মদিন উদযাপন করা হয় রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে। এতে আমন্ত্রণ জানানো হয়েছিল বিভিন্ন মাধ্যমের তারকাদের। অনুষ্ঠানে পরীমণি নিজেকে নিয়ে নিজের তৈরী একটি তথ্যচিত্র তুলে ধরেন। এরপর স্বামী সন্তানসহ পরিবারের সদস্যদের নিয়ে জন্মদিনের কেক কাটেন।

পরী জানান, এবারের জন্মদিনটা পরীর কাছে আলাদা বিশেষত্ব বহন করে। কারণ, মা হওয়ার পর প্রথম জন্মদিন এটি। পরীমনি বলেন, আগামীবার তো আমার ছেলের প্রথম জন্মদিন পড়বে। ওর জন্ম ১০ আগস্ট। এর দুই মাস পর আমার। আগামী বছর থেকে আমার মতো ধুমধাম করে বাবুর জন্মদিন করব। আমারটা আর করতে চাই না।

জন্মদিনে পরীমণি পরেছিলেন পেস্ট রঙের গাউন আর ছেলে রাজ্য ও স্বামী রাজের পোশাকের রংও ছিল একই। তবে এগুলোর নকশা পরী নিজেই করেছেন। পরীর জন্মদিনে উপহার হিসেবে মুক্তির অপেক্ষায় রায়হান জুয়েল পরিচালিত তার ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ ছবির ‘তুই কি আমায় ভালোবাসিস’ গানটি প্রকাশ করে ছবির প্রযোজনা প্রতিষ্ঠান। অনুষ্ঠানে ছোট্ট একটি নাচ-গানের আয়োজন ছিল। এরমধ্যে তার অভিনীত ছবির গান নিয়ে একটি কোলাজ তৈরি করা হয়।

অনুষ্ঠানে পরীমণি বলেন, অনেকে পয়েন্ট করে ধরিয়ে দেয় যে তুমি বদলে গেছ। আসলে মানুষের জীবনধারা বদলায়। মানুষটা কি বদলায়? বদলায় না। আমার মনে হয় আমি আসলে বদলাইনি। আমি আমার মতোই আছি। ভেতরের যে সত্তা, সেটা তো আমিই। আমার জীবন থেকে কোনো কিছু মাইনাস হয়নি। যেটা প্লাস হয়েছে, সেটা হলো মাতৃত্ব। মাতৃত্ব সবকিছু সুন্দর করে দেয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

শেষ জন্মদিন পালন করলেন পরীমণি

আপডেট সময় : 03:01:13 pm, Saturday, 12 November 2022