সাতক্ষীরা 8:45 am, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

শিক্ষার্থীদের নিয়ে সামাজিক সম্প্রীতি বিষয়ক কর্মশালায় মোস্তাক আহমেদ রবি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 12:13:13 am, Monday, 30 January 2023 382 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

স্টাফ রিপোর্টারঃ সাতক্ষীরায় দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের উদ্যোগে ফ্রিডম অফ রিলিজিয়ন অর বিলিভ লিডারশিপ নেটওয়ার্কের সহযোগিতায় শিক্ষার্থীদের নিয়ে সামাজিক সম্প্রীতি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৯ জানুয়ারি) সকাল ১০টায় শহরের ম্যানগ্রোভ সভাঘরে সুশাসনের জন্য নাগরিক (সুজন)’র সহ-সভাপতি পবিত্র মোহন দাশের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, “প্রত্যেক ধর্মের স্বাধীনতা, ধর্ম থাকবে মানুষের হ্নদয়ে। যে যার ধর্ম স্বাধীনভাবে পালন করবে। ধর্ম যার যার উৎসব সবার একথা বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। একটি চক্র সমাজ ও পরিবেশকে অস্থির করতে চাই। সমাজ যেন ক্ষতিগ্রস্থ না হয় সে দিকে তোমোদের খেয়াল রাখতে হবে। তোমরা বর্তমান প্রজন্ম সমাজ ব্যবস্থাকে সুন্দর করবে। আমাদের সাতক্ষীরার ছেলে-মেয়েরা শিক্ষা, ক্রীড়া ও মেধাতেও এগিয়ে।

২০১৩ সালে ধর্মের নামে গাছ কেটে, রাস্তা কেটে, মানুষ হত্যা করে আমাদের জেলার যে দূর্ণাম তা থেকে বেড়িয়ে আসতে হবে। সাতক্ষীরা জেলা উগ্র মৌলবাদীর আখড়া হিসেবে পরিচিতি আমাদের জেলার উন্নয়নে প্রতিবন্ধকতা তৈরী হয়েছে। প্রমোশন ও উন্নয়নসহ সর্ব বিষয়ে এ জেলাকে ছোট করে দেখা হয়।” বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুশাসনের জন্য নাগরিক (সুজন)’র সাধারণ সম্পাদক শেখ হেদায়েতুল ইসলাম, কর্মশালায় প্রশিক্ষক হিসেবে বক্তব্য রাখেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের এরিয়া কো-অর্ডিনেটর মো. হাফিজুর রহমান প্রমূখ।

এ সময় দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের কর্মকর্তা, এনজিও কর্মকর্তা ও ৪৭ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের খুলনা ডিভিশন এর সিনিয়র প্রোগ্রাম অফিসার রুবিনা আক্তার।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

শিক্ষার্থীদের নিয়ে সামাজিক সম্প্রীতি বিষয়ক কর্মশালায় মোস্তাক আহমেদ রবি

আপডেট সময় : 12:13:13 am, Monday, 30 January 2023