সাতক্ষীরা 10:11 pm, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

শহীদ আলাউদ্দিন ও ইউপি চেয়ারম্যান মোশাররফ হত্যার বিচার দ্রুত নিষ্পত্তির দাবি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 08:12:25 pm, Sunday, 10 March 2024 379 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরায় জেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় বীর মুক্তিযোদ্ধা শহীদ স ম আলাউদ্দিন ও কালীগঞ্জের কৃষ্ণনগর ইউপির সাবেক চেয়ারম্যান মোশাররফ হোসেন হত্যার বিচার দ্রুত নিষ্পত্তির দাবি জানিয়েছেন বক্তারা।

এছাড়া আসন্ন পবিত্র মাহে রমজানে দ্রব্যমূল্যর দাম কঠোর ভাবে নিয়ন্ত্রণ, অবৈধ মজুমদারের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখা,সিমান্তে মাদকদ্রব্য চোরাকারবারি বন্ধসহ জিরো টলারেন্স নীতি অবলম্বন করা,পৌরসভার রোড লাইট,রাস্তা-ঘাটের উন্নয়ন, সায়রের খালকে প্রবাহমান করা,ট্রেন লাইনের কাজ সম্পন্ন করার উপর নজর দেওয়া, ভোমরা স্থলবন্দরটিকে পূর্ণাঙ্গ স্থলবন্দরে রুপান্তরিত করাসহ জেলার উন্নয়ন কর্মকাণ্ডে সকলে সহযোগিতার আহবান জানান বক্তারা।

রোববার(১০ মার্চ) সকালে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কেন্দ্রে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা এসব কথা বলেন।

সাতক্ষীরা জেলা আইন শৃঙ্খলা কমিটির সভার শুরুতে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, লায়লা পারভীন সেঁজুতিকে ফুলেল শুভেচছা জানান জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।

জেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় সাতক্ষীরার আইন শৃঙ্খলার সার্বিক বিষয় নিয়ে বক্তব্য দেন,সাতক্ষীরা সদর-০২ আসনের সংসদ সদস্য মো. আশরাফুজ্জামান আশু,সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য লায়লা পারভীন সেঁজুতি, জেলা পুলিশ সুপার মো. মতিউর রহমান সিদ্দিকী, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ কে ফজলুল হক, সরকারি কলেজের অধ্যক্ষ আমানউল্লাহ আল হাদী, সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদেব কুমার বসু,পৌর ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হাসান, ৩৩ বিজিবি’র অধিনায়ক, জেলা কৃষক লীগের সাবেক সভাপতি বিশ্বজিৎ সাধু,জেলা তথ্য অফিসার মো.জাহারুল ইসলাম,বাংলাদেশ বেতার সাংবাদিক ও প্রেসক্লাবের আহবায়ক ফারুক মাহবুবর রহমান,র‍্যাব,আনসার ব্যাটালিয়ন সহ জেলার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান কর্মকর্তা ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

শহীদ আলাউদ্দিন ও ইউপি চেয়ারম্যান মোশাররফ হত্যার বিচার দ্রুত নিষ্পত্তির দাবি

আপডেট সময় : 08:12:25 pm, Sunday, 10 March 2024