সাতক্ষীরা 10:19 pm, Sunday, 8 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

‎শরতের বেতনা নদী ঘিরে আনন্দ-উৎসব: ঐতিহ্যবাহী নৌকা বাইচে দুকূল জুড়ে দর্শকের উপচে ভীড় ‎

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 10:20:37 pm, Monday, 21 September 2026 94 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

জি এম আমিনুল হক :শরতের সোনাঝরা রোদ আর নীল আকাশের নিচে সোমবার নতুন রূপ পেয়েছে বেতনা নদী। ভাদ্র-আশ্বিনের এই সময়ে নদীর শান্ত বুকে বইছিল উৎসবের চঞ্চল হাওয়া। জলতরঙ্গে বৈঠার ঝংকার আর কূলঘেঁষা মানুষের উল্লাসে বেতনার দুই পাড় জনারণ্যে পরিণত হয়। গ্রাম বাংলার চিরায়ত রূপ ও ঐতিহ্যকে বুকে ধারণ করে সোমবার বেলা ২টায় অনুষ্ঠিত হয়েছে এক বর্ণাঢ্য নৌকা বাইচ প্রতিযোগিতা।
‎​৮ নম্বর ধুলিহর ইউনিয়নবাসীর উদ্যোগে আয়োজিত আড়াই কিলোমিটার দীর্ঘ এই প্রতিযোগিতার সূচনা হয়েছিল হাজীখালী গেট থেকে; আর রোমাঞ্চকর সমাপ্তি ঘটে সুপারিঘাটা ব্রিজে এসে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত মোট ৬টি সেরা দূরন্ত দল এই বাইচে অংশ নেয়। প্রতিযোগীদের মধ্যে প্রধান আকর্ষণ হিসেবে জলপথ কাঁপাতে নেমেছিল দেশের অন্যতম সেরা আশাশুনির দাঁদপুর, মহিষাডাঙ্গার ২টি, বামন ডাঙা, তেঁতুল ডাঙা ও টেংরাখালি দল।
‎প্রতিযোগিতায় পয়েন্টে ২টি দল প্রথম ও ২টি দল দ্বিতীয় স্থান অধিকার করে। প্রত্যেক দলকে পুরস্কৃত করা হয়। পুরো আয়োজনটির সার্বিক ব্যবস্থাপনায় ছিল দিদারুল ইসলাম খোকা ও আব্দুল্লাহ সানা।
‎​গ্রাম বাংলার এই প্রাণের উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক মো. হাবিবুল ইসলাম হাবিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক রহমতুল্লাহ পলাশ,সদস্য সচিব আবু জাহিদ ডাবলু,সাতক্ষীরা যুবদলের সাধারণ সম্পাদক শরিফুল আলম বাবু,জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মো রবিউল ইসলাম, বিএনপি নেতা মাসুম বিল্লাহ শাহিন, পারুলিয়া চেয়াম্যান গোলাম ফারুক বাবু, জেলা ছাত্রদলের সভাপতি আবু রায়হান, সাবেক ছাত্রদলের সাধারণ সম্পাদক মমতাজুর রহমান চন্দন, সাধারণ সম্পাদক জে.এম দুদায়েভ মাসুদ খান অর্ঘ্য, , তাজুল ইসলাম রিপন,
‎সদর উপজেলা যুবদলের যুগ্ন-আহবায়ক খুরশিদ আলম,সদর উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাকির হোসেন আফিল, ধুলিহর ইউনিয়ন বিএনপির সভাপতি ফারুক হোসেন মিঠু,সাবেক সভাপতি কবির হোসেন, ধুলিহর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: আনায়ারুল ইসলাম,ব্রহ্মরাজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এম এ হাসান, ছাত্র নেতা সাইফুল ইসলাম প্রমুখ।
‎এসময় হাজার হাজার দর্শন উপস্থিত ছিলেন।
‎প্রতিযোগিতায় ৬টি নৌকা বাইচ দল অংশগ্রহণ করেন, দুইটি দল প্রথম ও দুইটি দল রানাসআপ হওয়ায় ও সন্ধ্যা হয়ে যাওয়ার করানে চারটি দলকে নগদ অর্থ পুরুষ্কার দেওয়া হয়।
‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও ৮ নম্বর ধুলিহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী তারুণ্যের অহংকার মো. তাকদীর আহসান (রুবেল)।ধারাভাষ্যকার বর্ননা করেন আশরাফ আলী। ​শরতের এই মনোরম বিকেলে ধুলিহর ইউনিয়নবাসীর পক্ষ থেকে স্থানীয় সর্বস্তরের জনগণ ও সংস্কৃতিপ্রেমী সুধীজনকে বেতনা নদীর তীরে উপস্থিত থেকে প্রতিযোগীদের উৎসাহিত করেন এবং ঐতিহ্যের এ উৎসব উপভোগ করার আহ্বান জানানো হয়েছিল।
‎
‎
‎
‎
‎
‎
‎
‎

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

‎শরতের বেতনা নদী ঘিরে আনন্দ-উৎসব: ঐতিহ্যবাহী নৌকা বাইচে দুকূল জুড়ে দর্শকের উপচে ভীড় ‎

আপডেট সময় : 10:20:37 pm, Monday, 21 September 2026