রাজশাহী তানোরের উপজেলা চেয়ারম্যান ময়না ও সমাজসেবক সুজনের চতুর্মূখী প্রোগ্রামঃ
- আপডেট সময় : 06:35:22 pm, Monday, 20 March 2023 320 300 বার পড়া হয়েছে

এম, শামসুল আলম, রাজশাহী জেলা প্রতিনিধিঃ আজ ২০ মার্চ-২০২৩ রাজশাহী জেলাধীন তানোর উপজেলায় স্থানীয় সাংসদ মহোদয়ের উপস্থিতিতে, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ ও পরে উপজেলার ক্ষুদ্র নৃ গোষ্ঠী ও আদিবাসী ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষাবৃত্তি এবং বাইসাইকেল বিতরণ করেন।
জানা যায় সকাল ১০টা হতে উপজেলা চত্বরে অনুষ্ঠান দুটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন; রাজশাহী-০১ (তানোর-গোদাড়ী) আসনের মাননীয় সাংসদ, সাবেক শিল্পমন্ত্রী, শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের কৃতিসন্তান, আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন; উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগ সভাপতি- যুবরাজ লূৎফর হায়দার রশীদ ময়না, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান- আবু বাক্কার সিদ্দিক,
উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান- সোনিয়া সরদার, নির্বাহী অফিসার পঙ্কজ চন্দ্র দেবনাথ,
উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ সদস্য- মাঈনূল ইসলাম স্বপন, উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক- প্রভাষক আবুল কালাম আজাদ প্রদীপ সরকার,
বিশিষ্ট সমাজসেবক ও প্রসিদ্ধ ব্যবসায়ী- আবুল বাশার সুজন, বাঁধাইড় ইউপি চেয়ারম্যান- আতাউর রহমান, কামারগাঁ ইউপি চেয়ারম্যান- ফজলে রাব্বী মিঞা (ফরহাদ) প্রমূখ।।
উক্ত অনুষ্ঠান শেষে বৈকাল ৩টায় উপজেলার চাপড়া উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ ও এসএসসি পরীক্ষাদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত বিদায় অনুষ্ঠানে বিশিষ্ট সমাজসেবক ও প্রসিদ্ধ ব্যবসায়ী- আবুল বাশার সুজনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন; তৃণমূল জনগোষ্ঠীর আস্থাভাজন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগ সভাপতি- যুবরাজ লূৎফর হায়দার রশীদ ময়না, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান- আবু বাক্কার সিদ্দিক,
উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান- সোনিয়া সরদার, নির্বাহী অফিসার পঙ্কজ চন্দ্র দেবনাথ,
উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ সদস্য- মাঈনূল ইসলাম স্বপন, উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক- প্রভাষক আবুল কালাম আজাদ প্রদীপ সরকার প্রমূখ।
নবীন ছাত্র-ছাত্রী ও বিদায়ী এসএসসি পরীক্ষার্থীসহ প্রতিষ্ঠানের শিক্ষক/শিক্ষিকা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।।





























