সাতক্ষীরা 5:09 am, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

যুব মহিলা লীগের সভাপতি ডেইজি, সম্পাদক লিলি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 05:29:50 pm, Thursday, 15 December 2022 459 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

নিজস্ব প্রতিবেদক : আলেয়া সারোয়ার ডেইজিকে সভাপতি এবং শারমিন সুলতানা লিলিকে সাধারণ সম্পাদক করে আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুব মহিলা লীগের কমিটি ঘোষণা করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সোহরাওয়ার্দী উদ্যানে যুব মহিলা লীগের সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে এ নতুন নেতৃত্বের ঘোষণা দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
নতুন সভাপতি আলেয়া সারোয়ার ডেইজি এর আগে সহ-সভাপতি ছিলেন আর শারমিন সুলতানা লিলি আগের কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলেন।
সম্মেলনের প্রথম অধিবেশনে যুব মহিলা লীগের সভাপতি নাজমা আক্তারের সভাপতিত্বে ও অপু উকিলের সঞ্চালনায় সম্মেলনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধনমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
এর আগে দুপুর ১২টা ৫ মিনিটে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন ঘোষণা করে সম্মেলনের মূল মঞ্চে প্রধান অতিথির আসন গ্রহণ করেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।
প্রসঙ্গত, বিদায়ী সভাপতি নাজমা আক্তার ও সাধারণ সম্পাদক অপু উকিল ২০০৪ সালের ৫ মার্চ সংগঠনের শুরু থেকেই নেতৃত্বে ছিলেন। এরপর ২০১৭ সালের ১৭ মার্চ পরবর্তী সম্মেলনেও এই দুজন পুনরায় দায়িত্ব পান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

যুব মহিলা লীগের সভাপতি ডেইজি, সম্পাদক লিলি

আপডেট সময় : 05:29:50 pm, Thursday, 15 December 2022