সংবাদ শিরোনাম ::
যুব কমিটির উদ্যোগে ২৭ পদের ইফতারি করল গ্রামবাসী
প্রতিনিধির নাম
- আপডেট সময় : 12:23:20 am, Monday, 8 April 2024 248 300 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের চৌধুরীয়াটি জামে মসজিদে যুব কমিটির উদ্যোগে ২৭ পদের রকমারী খাবার দিয়ে ইফতার করল গ্রামবাসী।
রবিবার ২৭ রমজান(৭-ই এপ্রিল) মসজিদটির যুব কমিটি এ ইফতারির আয়োজন করে। চৌধুরীয়াটি গ্রামের প্রায় ২ শতাধিক মানুষকে তারা ইফতারী করায় বলে জানিয়েছেন মসজিদ কমিটির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম।
২৭ রমজান উপলক্ষ্যে ২৭ পদের ইফতার আয়োজনে সন্তুষ্টি প্রকাশ করেছে গ্রামবাসী সহ স্থানীয় মুসুল্লিরা। যুবক ছেলেদের এমন ব্যতিক্রমী আয়োজনে সাধুবাদ জানিয়েছেন সচেতন মহল।
নিউজটি শেয়ার করুন
ভাষা চেঞ্জ করুন
























