সাতক্ষীরা 8:15 pm, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

যুবলীগের চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক কে সাতক্ষীরা জেলা যুবলীগের শুভেচ্ছা বিনিময়

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 06:09:45 pm, Tuesday, 12 September 2023 247 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় দীর্ঘ দিন পর যুবলীগের কমিটি ঘোষণা করায় কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান অধ্যাপক ফজলে সামস্ পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল এর সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন সাতক্ষীরায় নব গঠিত জেলা যুবলীগের আহবায়ক কমিটির নেতৃবৃন্দ।

সাতক্ষীরা জেলা যুবলীগের আহবায়ক মিজানুর রহমান মিজানের নেতৃত্বে নব গঠিত আহবায়ক কমিটির নেতৃবৃন্দ ১১সেপ্টেম্বর সোমবার রাত ৯টায় বনানী যুবলীগ কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান অধ্যাপক ফজলে সামস্ পরশ’র নিজস্ব কার্যালয়ে এবং রাত ১১টায় মিরপুর সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল’র নিজস্ব কার্যালয়ে উপস্থিত হয়ে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ও খুলনা বিভাগীয় দায়িত্ব প্রাপ্তনেতা বাবু সুব্রত পাল, সাংগঠনিক সম্পাদক ডা. এ্যাড. শামিম আল সাইফুল সোহাগ, সহ সম্পাদক বাবলুর রহমান বাবলু।

এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক স ম আব্দুস সাত্তার, কাজী নজরুল ইসলাম হিল্লোল ও এসএম মারুফ তানভীর হোসেন সুজন, সদস্য সরদার জাকির হোসেন, শেখ নাজমুল ইসলাম, সৈয়দ মহিউদ্দিন হাসেমি তপু, সাইফুল ইসলাম, শেখ আব্দুর সালাম, জাহিদ হোসেন, রেজা আল আমিন শুভ, হাবিবুর রহমান সবুজ, রবিউল ইসলাম, প্রভাষক মঈনুল ইসলাম, সৈয়দ আমিনুর রহমান বাবু, ইমরান হোসেন ও বশির আহমেদ।

শুভেচ্ছা বিনিময়কালে জেলা যুবলীগের নেতৃবৃন্দ সাতক্ষীরায় যুবলীগ কে দুর্নীতিমুক্ত, চাঁদাবাজমুক্ত পরিচ্ছন্ন সংগঠন হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি ব্যক্ত করেন একই সাথে বিশ্বাস ও আস্থার মর্যদা রক্ষার পাশাপাশি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা স্মার্ট বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার গঠন করতে সাতক্ষীরা জেলা যুবলীগের নেতৃবৃন্দ জামাত-শিবির সহ সকল প্রকার অপশক্তির বিরুদ্ধে অতন্দ্র প্রহরীর মতো কাজ করবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

যুবলীগের চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক কে সাতক্ষীরা জেলা যুবলীগের শুভেচ্ছা বিনিময়

আপডেট সময় : 06:09:45 pm, Tuesday, 12 September 2023