সাতক্ষীরা 12:21 pm, Sunday, 29 November 2026
সংবাদ শিরোনাম ::
আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে কালীগঞ্জে বিএনপির পৃথক তিন গ্রুপের বিক্ষোভ সমাবেশ ভোমরা সীমান্তে বিএনপির কঠোর অবস্থান, শেখ হাসিনার প্রত্যাবর্তন ঠেকানোর হুঁশিয়ারি শিক্ষাসামগ্রী বিতরণ ও নতুন নেতৃত্বের প্রত্যয়ে যুব ঐক্য পরিষদের সদর উপজেলা ও পৌরসভা কমিটি গঠন ফিংড়ী এতিমখানা মাদ্রাসার দুর্ভোগ লাঘবে এগিয়ে এলেন রফিকুল ইসলাম, ৩ লাখ টাকায় নির্মাণ শৌচাগার ও অজুখানা কলারোয়ায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের দপ্তর সম্পাদকের শুভ বিবাহ ও বউভাত অনুষ্ঠানেসহকর্মীদের উপস্থিতি আশাশুনিতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত সারাদেশে নৈরাজ্যের প্রতিবাদে কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত ভোমরা দিয়ে শেখ হাসিনার প্রবেশের খবর পড়তেই সাতক্ষীরায় বিএনপির মশাল মিছিল কালিগঞ্জে নবাগত ইউএনওর সাথে বিএনপি’র একাংশের শুভেচ্ছা বিনিময় কালিগঞ্জে নবাগত ইউএনও ও এসিল্যান্ডের সাথে বিএনপি নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়

ম্যাজিস্ট্রেট রুলী বিশ্বাসের নেতৃত্বে কলারোয়ায় ভ্রাম্যমান আদালত ৩ ব্যক্তিকে ৫৪ হাজার টাকা জরিমানা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 11:33:08 pm, Tuesday, 27 December 2022 494 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

স্টাফ রিপোর্টার মোঃ আজগার আলীঃ সাতক্ষীরা কলারোয়ায় ভ্রাম্যমান আদালত পৃথক অভিযান চালিয়ে মাটি ব্যবস্থাপনা আইন ভঙ্গের অপরাধে ৩ ব্যক্তিকে ৫৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুলী বিশ্বাসের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। মঙ্গলবার( ২৭ ডিসেম্বর) সকাল ১১ টার দিকে কলারোয়া টু সোনাবাড়িয়া সড়ক অভিমুখে হোমিওপ্যাথিক কলেজ সংলগ্ন এলকায় অভিযান কালে ফসলি জমি থেকে মাটি উত্তোলন ও বহন করার অপরাধে মুরারীকাটি গ্রামের ট্রাক্টর ব্যবসায়ী রাব্বি হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অপর এক অভিযানে অভ্যন্তরীন সড়ক হুলহুলিয়া এলাকা থেকে মাটি বহনকারী ট্রাক্টর চলাচলে রাস্তার ক্ষতি করার অপরাধে ২৯১ ধারায় হুলহুলিয়া গ্রামের ট্রাক্টর চালক সুমন মোড়ল ও রাশেদ হোসেনকে ২ হাজার টাকা করে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আদালতকে সহায়তা করেন থানার উপ পুলিশ পরিদর্শক( এসআই) আবু তাহের। বেঞ্চ সহকারী ছিলেন বেনজির হোসেন। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুলী বিশ্বাস জানান, জনস্বার্থে সকল অপরাধমূলক কর্মকান্ড নিরসনে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে।

প্রসঙ্গতঃ ভ্রাম্যমান আদালতের অভিযানকে স্বাগত জানিয়ে সচেতন মহল জানান, উপজেলা ব্যাপি অবৈধভাবে ফসলি জমি ও বেত্রবতী নদীর পাড় থেকে মাটি উত্তোলন করে দিনের শুরু থেকে গভীর রাত পর্যন্ত রাস্তা দিয়ে মাটি বহনকারী ট্রাক্টরের বেপরোওয়া ভাবে চলাচলে জনসাধারন অতিষ্ঠ ও একই রাস্তা দিয়ে অনবরত মাটি বহন করায় সেই সকল রাস্তা চরম ভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে। ফলে কমে যাচ্ছে রাস্তার দীর্ঘস্থায়ীত্ব ও সামন্য বৃষ্টি হলেই রাস্তাটি মরণফাঁদে পরিনত হচ্ছে। এ থেকে জনসাধারন মুক্তি পেতে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত রেখে অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসতে সংশ্লিষ্ঠ দপ্তরের হস্তক্ষেপ কামনা করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

ম্যাজিস্ট্রেট রুলী বিশ্বাসের নেতৃত্বে কলারোয়ায় ভ্রাম্যমান আদালত ৩ ব্যক্তিকে ৫৪ হাজার টাকা জরিমানা

আপডেট সময় : 11:33:08 pm, Tuesday, 27 December 2022