সাতক্ষীরা 9:20 am, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

মোটরসাইকেল চড়ে রোমানিয়ান তরুণী এলেনা এখন সাতক্ষীরায়

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 11:43:06 pm, Wednesday, 1 February 2023 388 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

স্টাফ রিপোর্টারঃ বাইকে চড়ে ২৯টি দেশ পেরিয়ে সাতক্ষীরার মাটিতে পা রেখেছেন রোমানিয়ান তরুণী এলেনা। দুই দিন আগে রোমানিয়া থেকে বাংলাদেশের সাতক্ষীরায় এসে পৌঁছেছেন তিনি। এলেনা থাকছেন সাতক্ষীরা শহরের অদূরে বিণেরপোতা এলাকার ঋশিল্পী ইন্টারন্যাশনাল নামের একটি বেসরকারি সংস্থায়।

রোমানিয়ান এই তরুণী একজন পর্যটক। পুরো বিশ্ব একবার ঘুরে দেখার ইচ্ছে তার। এ পর্যন্ত মোট ২৯টি দেশ ভ্রমণ করেছেন তিনি। সর্বশেষ ভারত থেকে বাংলাদেশে এসেছেন এই তরুণী।

এক মাস আগে ইতালি থেকে মোটরসাইকেল চড়ে বাংলাদেশের সাতক্ষীরায় এসেছেন এলেনার বন্ধু আন্দ্রেয়া। তরুণ আন্দ্রেয়া ঋশিল্পী ইন্টারন্যাশনাল সংস্থাটির একজন দাতা (ডোনার)। আন্দ্রিয়ার আহ্বানে তার বন্ধু এলেনা বাংলাদেশে এসেছেন। মঙ্গলবার (৩১ জানুয়ারি) এলেনা ও আন্দ্রেয়ার আহ্ববানে তাদের বন্ধু ইলেরিও ভারত থেকে ভোমরা স্থলবন্দর হয়ে সাতক্ষীরায় এসেছেন।

বাংলাদেশে আসার অনুভূতি নিয়ে রোমানিয়ার বাসিন্দা এলেনা জানান, আমি একজন বিশ্ব ভ্রমণকারী। দীর্ঘ তিন বছর ধরে ভ্রমণ করছি। ইতোমধ্যে বিশ্বের ২৯টি দেশ আমি ভ্রমণ করেছি। বিশেষ করে মুসলিম দেশগুলোর সংস্কৃতি আমার খুব ভালো লাগে আর সেই ভালোলাগা থেকেই বাংলাদেশে আসা। এখানকার সংস্কৃতিও আমাকে মুগ্ধ করেছে। এখানকার সবকিছু পর্যবেক্ষণ করছি। এখানে কিছু করা যায় কিনা সে বিষয়টি নিয়ে তিনি ভাবছেন।

এলেনা জানান, ২৯টি দেশ ভ্রমণের মধ্যে তার মূল লক্ষ্য ছিল বাংলাদেশ আসা। তিনি পেশায় একজন নাট্যকার ও রোমানিয়ার স্বাস্থ্যকর্মী। তার এক মাসের ভিসা রয়েছে। আগামী ১৫ দিন এখানে থাকার ইচ্ছা রয়েছে।

আন্দ্রেয়া জানান, কাকলি নামে একটি অসহায় মেয়েকে শিক্ষায় সহায়তা করতেন। মূলত কাকলিকে উদ্দেশ্য করে বাংলাদেশে আসা। তার আহ্বানে তার আরেক বন্ধু রোমানিয়ার বাসিন্দা এলেনা বাংলাদেশে এসেছেন। বাংলাদেশের সংস্কৃতি তার খুব ভালো লেগেছে এখানকার মানুষের অতিথী আপ্যায়নে তিনি মুগ্ধ হয়েছেন। জীবনে কখনো সুযোগ পেলে আবারও তিনি বাংলাদেশ ঘুরতে আসবেন।

ঋশিল্পী ইন্টারন্যাশনাল এর প্রজেক্ট ম্যানেজার (ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট) মাহমুদুর রহমান বলেন, সাতক্ষীরায় কাকলি নামে একটি মেয়েকে লেখাপড়ার জন্য সহযোগিতা করতো আন্দ্রেয়া। মূলত আন্দ্রেয়াকে উপলক্ষ্য করে এক মাস আগে বাংলাদেশের সাতক্ষীরায় আসেন ইতালি নাগরিক আন্দ্রেয়া। এরপর আন্দ্রেয়ার আহ্বানে তার বন্ধু রোমানিয়া নাগরিক এলেনা সাতক্ষীরায় এসেছেন দুদিন আগে। এলেনা একজন পর্যটক। ২০১৯ সালে ইতালির মিলান সিটি থেকে তার যাত্রা আরম্ভ করেন। সবশেষ ২৯টি দেশ পেরিয়ে গত পরশু ভারত থেকে ভোমরা স্থলবন্দর দিয়ে বাংলাদেশের সাতক্ষীরায় এসেছেন তিনি। এলেনা তার ৮৫০ সিসি বাইক চালিয়ে পুরো বিশ্বকে একবার ঘুরে দেখতে চান। এরিনা মধ্যপ্রাচ্যের মুসলিম সকল দেশ ঘুরে দেখেছেন মুসলমানদের সংস্কৃতি তার অত্যন্ত পছন্দের। তাছাড়া বাংলাদেশের সংস্কৃতি তার বেশ ভালো লেগেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

মোটরসাইকেল চড়ে রোমানিয়ান তরুণী এলেনা এখন সাতক্ষীরায়

আপডেট সময় : 11:43:06 pm, Wednesday, 1 February 2023