সাতক্ষীরা 5:21 am, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

মেল্লেক পাড়ায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ৮দলীয় গাদন খেলা অনুষ্ঠিত 

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 10:18:32 pm, Monday, 20 January 2025 220 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

জি এম আমিনুল হক:আধুনিক সভ্যতা ও প্রযুক্তির ছোঁয়ায় হারিয়ে যাওয়া গ্রাম বাংলার হারানো ঐতিহ্যকে বর্তমান প্রজন্মের সামনে তুলে ধরে মাদক থেকে যুবসমাজকে দুরে রেখে খেলাধুলায় উদ্বুদ্ধ করতে সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের মেল্লেক পাড়া গ্রামে সোমবার ২০ জানুয়ারি সন্ধ্যার পরে অনুষ্ঠিত হয়ে গেল বিলুপ্তপ্রায় ৮ দলীয় নকআউট গাদনদাড়ীয়া খেলা।

মেল্লেক পাড়া যুব সংঘের আয়োজনে ও রেফারি আব্দুল্লাহ আল-মামুনের পরিচালনায় গ্রাম-বাংলার হারানো ঐতিহ্যবাহী গাদনদাড়ীয়া খেলায় টানটান উত্তেজনার মধ্যে দিয়ে  বিপুলসংখ্যক উৎসুক দর্শকের মুর্হমুহ করতালির মাধ্যমে খেলাটি উপভোগ করতে দেখা যায়। এতে অংশ গ্রহণ করেন কেশবপুর যুব সংঘ, বাটরা যুব সংঘ, কাশেম পুর যুব সংঘ, মেল্লেক পাড়া যুব সংঘ, বালিথা যুব সংঘ, জাহানাবাজ যুব সংঘ এবং মেল্লেক পাড়া ছোট দল অংশ গ্রহণ করে। 

 আবহমান বাংলার ঐতিহ্যবাহী এই আয়োজনকে ঘিরে স্থানীয়দের মধ্যে ছিল ভিন্ন মাত্রার উৎসবের আমেজ।

এ খেলা দেখতে দূরদূরান্ত থেকে ছুটে আসেন দর্শকরা।

সমাজকে মাদকের ভয়াল থাবা মুক্ত করে খেলাধূলায় উৎসাহিত করার পাশাপাশি অন্যায় অপরাধ দূর করতে আর হারানো ঐতিহ্য ধরে রাখতেই এই গাদনদাড়ীয়া খেলার আয়োজন করা হয় বলে জানান আয়োজকরা। সাবেক ইউপি সদস্য খুরশিদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত খেলায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডিবি ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মমিনুর রহমান মুকুল, প্রফেসর শেখ আব্দুল ওয়াদুদ, মিলন হোসেন, উজ্জ্বল হোসেন, সাবেক ইউপি সদস্য মোঃ শামছুর রহমানসহ গন্যমান্য ব্যাক্তিবর্গ।এতে চ্যাম্পিয়ন দলকে ৮ হাজার টাকা এবং রানার্সআপ দলকে ৬ হাজার টাকা পুরস্কার দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ভাষা চেঞ্জ করুন

মেল্লেক পাড়ায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ৮দলীয় গাদন খেলা অনুষ্ঠিত 

আপডেট সময় : 10:18:32 pm, Monday, 20 January 2025