সাতক্ষীরা 2:34 am, Tuesday, 10 November 2026
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১

মুক্তিপণের দাবিতে জেলে রবিউল ইসলামকে অপহরণ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 01:06:28 pm, Monday, 2 December 2024 284 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

সাতক্ষীরা কন্ঠ ডেস্ক: পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে রবিউল ইসলাম (৩৫) নামে এক জেলেকে মুক্তিপণের দাবিতে অপহরণ করেছে বনদস্যুরা। ১লা ডিসেম্বর রোববার সকালে বুড়িগোয়ালীনি স্টেশনের অন্তর্গত কলাগাছিয়া টহলফাঁড়ির পার্শ্ববর্তী কলাগাছিয়া খাল থেকে তাকে অপহরণ করা হয়। তিনি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালীনি ইউনিয়নের নীলডুমুর গ্রামের মৃত অছির উদ্দীনের ছেলে।

অপহৃত জেলের স্বজনরা জানায়, রবিউল ইসলাম শনিবার সকালে বুড়িগোয়ালীনি স্টেশন থেকে কাঁকড়া শিকারের পাশ (অনুমতিপত্র) নিয়ে সুন্দরবনে যায়। অপর এক সহযোগীকে নিয়ে কলাগাছিয়া খালে কাঁকড়া শিকারের সময় রোববার সকাল সাতটার দিকে স্বশস্ত্র তিন ব্যক্তি অস্ত্রের মুখে রবিউলকে অপহরণ করে নিয়ে যায়। নিজেদের মজনু বাহিনীর সদস্য পরিচয় দিয়ে পরবর্তীতে বাড়িতে যোগাযোগ করে বিকাশে মুক্তিপণের টাকা গ্রহণ করবে বলেও তারা জানিয়ে দেয়।
সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক এজেএড হাসানুর রহমান জানান, কোন জেলের অপহরণের বিষয়ে তাদেরকে কেউ কোন অভিযোগ করেনি। তবে সাম্প্রতিক সময়ে সুন্দরবনে দস্যুদের তৎপরতা বৃদ্ধি পেয়েছে বলেও তিনি মন্তব্য করেন।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবীর মোল্যা জানান অপহরণের শিকার জেলের পরিবার পুলিশের কাছে কোন অভিযোগ করেনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

মুক্তিপণের দাবিতে জেলে রবিউল ইসলামকে অপহরণ

আপডেট সময় : 01:06:28 pm, Monday, 2 December 2024