সাতক্ষীরা 3:26 am, Tuesday, 10 November 2026
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১

মাধবকাটিতে সড়ক দুর্ঘটনায় রং মিস্ত্রীর মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 02:53:06 pm, Sunday, 13 November 2022 564 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

সাতক্ষীরায় বিজিবি সদস্যের মোটরসাইকেলের ধাক্কায় এক বাইসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৮ টার দিকে সাতক্ষীরা সদর উপজেলাধীন সাতক্ষীরা-যশোর মহাসড়কের মাধককাটি বাজারের পাশে অন্ন্যের মোড় এলাকায় এই ঘটনা ঘটে। নিহতের নাম মোঃ হেরমত আলী সরদার (৭০)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি গ্রামের মৃত মুনসুর আলী সরদারের ছেলে। নিহত হেরমত আলী রং মিস্ত্রির কাজ করতেন।

নিহতের ভাগ্নে মাধবকাটি গ্রামের বাবুর আলী জানান, শুক্রবার সকালে মামা হেরমত আলী বাইসাইকেলে চড়ে বাড়ি থেকে সাতক্ষীরা শহরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে সাড়ে ৮টার দিকে অন্ন্যের মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা এক বিজিবি সদস্যের মোটর সাইকেল তাকে ধাক্কা মারে। এতে তিনি রাস্তায় পড়ে যান।

ওই বিজিবি সদস্য আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে মাধবকাটি মোড়ের এক গ্রাম ডাক্তারের কাছে ও পরে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে আসেন। সদর হাসপাতালে চিকিৎিসাধীন অবস্থায় সকাল ১০ টার দিকে কর্তব্যরত চিকিৎসক হেরমত আলীকে মৃত বলে ঘোষণা করেন। তবে মোটরসাইকেল আরোহী বিজিবি সদস্যের পরিচয় জানা যায়নি।

সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক মিজানুর রহমান জানান, ময়না তদন্তের জন্য শুক্রবার দুপুরে নিহত হেরমতের লাশ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

মাধবকাটিতে সড়ক দুর্ঘটনায় রং মিস্ত্রীর মৃত্যু

আপডেট সময় : 02:53:06 pm, Sunday, 13 November 2022