সাতক্ষীরা 1:20 am, Tuesday, 10 November 2026
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১

মাদকের জন্য তরুণ সমাজ হুমকিতে: প্রধান বিচারপতি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 04:10:48 pm, Saturday, 12 November 2022 575 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

ঢাকা: যুব সমাজকে খেলাধুলায় মনোযোগী হয়ে দেশের জন্য আন্তর্জাতিক সম্মান বয়ে নিয়ে আসার কথা বলেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের তরুণ আইনজীবীদের ক্রিকেট টুর্নামেন্ট এসপিএল-এর উদ্বোধনে এ কথা বলেন প্রধান বিচারপতি

তিনি বলেন, ‘সমস্ত ইয়াং জেনারেশন আজ মাদকের জন্য হুমকির সম্মুখীন। বিচারের জন্য যে অপরাধগুলো আসে এর বড় একটা অংশ হচ্ছে মাদক। আমার বিশ্বাস খেলাধুলা মাদকে আসক্ত থেকে যুবসমাজকে বের করে নিয়ে আসতে পারে। সেজন্য আমারা খেলাধুলার দিকে মনোযোগ দেব। ’

যুব সমাজকে উদ্বুদ্ধ করে প্রধান বিচারপতি বলেন, ‘খেলা আমাদের জাতির গৌরবকে আরও বাড়িয়ে দেয়। গোটা যুব প্রজন্মকে বলি, আপনারা খেলায় মনোযোগ দিন। দেশের জন্য আন্তর্জাতিক সম্মান বয়ে নিয়ে আসবেন। ’

এরপর প্রধান বিচারপতি পায়রা উড়িয়ে তরুণ আইনজীবীদের এ টুর্নামেন্টের উদ্ভোধন ঘোষণা করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন আইনজীবী সমিতির সভাপতি মোমতাজ উদ্দিন ফকির।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক আবদুন নুর দুলাল।

সুপ্রিম কোর্ট আইনজীবীদের সংগঠন ‘তরুণ চত্বরের’ উদ্দ্যোগে এই টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে। এ নিয়ে তিনবার এ টুর্নামেন্টের আয়োজন করলো তরুণ চত্বর।

এ ক্রিকেট টুর্নামেন্টে ৩৯টি দল অংশ নিচ্ছে। প্রতিটি দলে আছেন ১০জন করে খেলোয়াড়। খেলা হবে ছয় ওভারে। এর মধ্যে নারী আইনজীবীদের রয়েছে দুটি দল এবং বিচারকদের নিয়ে রয়েছে একটি দল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

মাদকের জন্য তরুণ সমাজ হুমকিতে: প্রধান বিচারপতি

আপডেট সময় : 04:10:48 pm, Saturday, 12 November 2022