মধুবাগ আবাসিক উন্নয়ন কমিটির সহযোগিতায় হুইল চেয়ার পেলেন অসহায় বৃদ্ধ শামসুর রহমান
- আপডেট সময় : 10:48:43 pm, Saturday, 11 March 2023 461 300 বার পড়া হয়েছে

আপডেট সময়
স্টাফ রিপোর্টার : ঘরের পরে হুইল চেয়ার পেলেন মধুবাগ আবাসিক এলাকার অসহায় বৃদ্ধ শামসুর রহমান (৯৫)। গত বছর সড়ক দূর্ঘটনায় আহত হন বৃদ্ধ শামসুর রহমান। তার ডান পায়ে আঘাত পেয়ে সেখান থেকে তিনি হামাগুড়ি দিয়ে চলাচল করেন।
বৃদ্ধ শামসুর রহমানের মানবেতর জীবন যাপন দেখে মানবিক দৃষ্টি দিয়ে তার পাশে দাঁড়ালেন মধুবাগ আবাসিক এলাকা উন্নয়ন কমিটির নেতৃবৃন্দ। শনিবার সকাল ১০ টায় অসহায় বৃদ্ধ শামসুর রহমানকে হুইল চেয়ার প্রদান করেন সংগঠনের সভাপতি ও এম আর পরিবহনের চেয়ারম্যান মো. নুরুল হক, সহ-সভাপতি সিটি কলেজের সাবেক অধ্যক্ষ আবু সাঈদ, আব্দুস সেলিম, যুগ্ম সম্পাদক মো. আবু তালেব, মানবাধিকার কমিশন সাতক্ষীরা পৌর শাখার সভাপতি হাজী আব্দুস সুবহান।
এ সময় উপস্থিত ছিলেন মধুবাগ আবাসিক উন্নয়ন কমিটির প্রচার সম্পাদক সমবায় কর্মকর্তা বৃটিশ চন্দ্র রায়, সাবেক উপ- সহকারী কৃষি কর্মকর্তা অকিল চন্দ্র বিশ্বাস, আনিসুর রহমান, মঞ্জরুল আলম প্রমুখ। এসময় বৃদ্ধ শামসুর রহমান হুইল চেয়ার পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন এবং মন খুলে মানবতার কর্মীদের জন্য হাত তুলে মন খুলে দোয়া করেন


























