সাতক্ষীরা 6:19 pm, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

মথুরেশপুরে মর্মান্তিক বিদ্যুৎ দুর্ঘটনায় প্রাণহানি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 12:11:41 am, Monday, 30 March 2026 129 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

সাতক্ষীরা কন্ঠ ডেস্ক:সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওলিউল ইসলাম (৩৫) নামে এক ঘের ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (২৯ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মথুরেশপুর ইউনিয়নের গণপতি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ডাঃ মুজিব রুবি মাধ্যমিক বিদ্যালয়ের সামনে অবস্থিত একটি বিলে শহীদ মোল্লার মৎস্য ঘেরে যাওয়ার সময় ভেড়ি বাঁধ পার হচ্ছিলেন ওলিউল ইসলাম। এ সময় সেখানে আগে থেকে বিছানো মোটরের একটি ছেঁড়া বৈদ্যুতিক তারে অসাবধানতাবশত পা দিলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন। আশপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে গুরুতর অবস্থায় স্থানীয় এক গ্রাম্য চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত ওলিউল ইসলাম গণপতি গ্রামের শেখ আমিনুর রহমানের ছেলে। তার আকস্মিক মৃত্যুতে পরিবারে শোকের মাতম নেমে এসেছে। এলাকাবাসীর মধ্যেও নেমে এসেছে গভীর শোক।
স্থানীয়রা অভিযোগ করেন, অসাবধানতাবশত বৈদ্যুতিক তার খোলা ও ছেঁড়া অবস্থায় ফেলে রাখার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। তারা এ ধরনের ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক সংযোগের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

মথুরেশপুরে মর্মান্তিক বিদ্যুৎ দুর্ঘটনায় প্রাণহানি

আপডেট সময় : 12:11:41 am, Monday, 30 March 2026