মণিরামপুর পৌরসভায় সমন্বিত অভিযান
- আপডেট সময় : 12:03:27 am, Thursday, 10 October 2024 219 300 বার পড়া হয়েছে

এসকে চক্রবর্তী,মণিরামপুর(যশোর): ডেঙ্গু জ্বর ভাইরাস জনিত, এডিস মশা এই জ্বরের ভাইরাস বহন করে এসমস্ত কারন, লক্ষন ও প্রতিকার উল্লেখ করে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক পরামর্শ ও ডেঙ্গু মশা নিধন এবং পরিষ্কার পরিছন্নতা বিষয়ক সমন্বিত অভিযান ক্যাম্পেইন করেছে মনিরামপুর পৌরসভা। ৯ অক্টোবর মণিরামপুর পৌরসভার আয়োজনে পৌরসভা চত্বরে এ অনুষ্ঠান ও ক্যাম্পেইনের উদ্বোধন করেন মনিরামপুর উপজেলা নয়া নির্বাহী অফিসার নিশাত তামান্না।
এসময় মণিরামপুর উপজেলা স্কাউটের শিক্ষার্থীদের উপস্থিতিতে মণিরামপুর পৌরসভা চত্বরে একটিও শোভাযাত্রা বের হয়।মশা নিধনে পৌরশহরের বিভিন্ন রাস্তা,আবাসিক এরিয়া,বদ্ধ জলাশয়ে স্প্রে করে পৌরসভার পরিছন্নতা কর্মীরা।
মণিরামপুর পৌরসভা প্রশাসন ও প্রকৌশলী বিভাগের যৌথ আয়োজনে এ ক্যাম্পেইনে আরো উপস্থিত ছিলেন পৌর প্রকৌশলী প্রধান উত্তম মজুমদার, সহকারি প্রকৌশলী তপু এস এম আব্দুর রশীদ ও মনিরামপুর পৌরসভার সচিব মোঃ কামাল হোসেনসহ দুই দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা।





























