সাতক্ষীরা 11:59 am, Sunday, 29 November 2026
সংবাদ শিরোনাম ::
আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে কালীগঞ্জে বিএনপির পৃথক তিন গ্রুপের বিক্ষোভ সমাবেশ ভোমরা সীমান্তে বিএনপির কঠোর অবস্থান, শেখ হাসিনার প্রত্যাবর্তন ঠেকানোর হুঁশিয়ারি শিক্ষাসামগ্রী বিতরণ ও নতুন নেতৃত্বের প্রত্যয়ে যুব ঐক্য পরিষদের সদর উপজেলা ও পৌরসভা কমিটি গঠন ফিংড়ী এতিমখানা মাদ্রাসার দুর্ভোগ লাঘবে এগিয়ে এলেন রফিকুল ইসলাম, ৩ লাখ টাকায় নির্মাণ শৌচাগার ও অজুখানা কলারোয়ায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের দপ্তর সম্পাদকের শুভ বিবাহ ও বউভাত অনুষ্ঠানেসহকর্মীদের উপস্থিতি আশাশুনিতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত সারাদেশে নৈরাজ্যের প্রতিবাদে কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত ভোমরা দিয়ে শেখ হাসিনার প্রবেশের খবর পড়তেই সাতক্ষীরায় বিএনপির মশাল মিছিল কালিগঞ্জে নবাগত ইউএনওর সাথে বিএনপি’র একাংশের শুভেচ্ছা বিনিময় কালিগঞ্জে নবাগত ইউএনও ও এসিল্যান্ডের সাথে বিএনপি নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়

ভোমরায় জামায়াতের নির্বাচনী মহিলা সমাবেশ অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 09:55:41 pm, Thursday, 5 February 2026 237 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের উদ্যোগে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে এক নির্বাচনী মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে সভাপতিত্ব করেন ভোমরা ইউনিয়ন জামায়াতের সভাপতি আনোয়ার কবির এবং সঞ্চালনা করেন ইউনিয়ন সেক্রেটারি মাওলানা রোকনুজ্জামান।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ (সদর ও দেবহাটা) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা শাহাদাত হোসেন, জেলা কর্মপরিষদ সদস্য ও সদর উপজেলা সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান, সদর উপজেলা ইউনিট সদস্য মাওলানা ওবায়দুল্লাহসহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে মুহাদ্দিস আব্দুল খালেক বলেন, মহান আল্লাহ তায়ালা নারীদের মর্যাদা বৃদ্ধি করেছেন। মর্যাদাবান মা ও বোনেরা যদি সমাজ গঠনে আরও বেশি এগিয়ে আসেন, তবে কুরআনভিত্তিক সমাজ প্রতিষ্ঠা সহজ হবে। তিনি বলেন, জামায়াতে ইসলামী সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত একটি কল্যাণময় রাষ্ট্র গঠনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
তিনি আরও বলেন, জনগণ ইতিপূর্বে বহু শাসন ব্যবস্থা দেখেছে। এবার মানুষ সৎ, দক্ষ, যোগ্য ও দুর্নীতিমুক্ত নেতৃত্ব প্রত্যাশা করে। জামায়াতে ইসলামী কুরআন ও সুন্নাহর আলোকে একদল সৎ, দক্ষ ও আল্লাহভীরু নেতৃত্ব গড়ে তুলছে। তাই সবাইকে জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে আগামী নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

ভোমরায় জামায়াতের নির্বাচনী মহিলা সমাবেশ অনুষ্ঠিত

আপডেট সময় : 09:55:41 pm, Thursday, 5 February 2026