সাতক্ষীরা 12:47 pm, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

ভিসা নীতি আমেরিকার নিজস্ব ব্যাপার, আমাদের কিছু বলার নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 07:45:14 pm, Saturday, 23 September 2023 202 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

সাতক্ষীরা কন্ঠ ডেস্ক: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ভিসা নীতি যুক্তরাষ্ট্রের নিজস্ব ব্যাপার। তাদের দেশের অভ্যন্তরীণ ব্যাপার সেখানে আমাদের বলার কিছু নেই।
বিএনপির চলমান রোডমার্চ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কোনো আন্দোলন সংগ্রামে সরকার ভীত নয়।’ সাতক্ষীরার পুলিশ লাইন্সে ইনডোর প্লে গ্রাউন্ড উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

আজ শনিবার ২৩শে সেপ্টেম্বর দুপুর ২টার দিকে সাতক্ষীরার পুলিশ লাইন্সে ইনডোর প্লে গ্রাউন্ড উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তারা কাকে ভিসা দেবে, কাকে দেবে না—সেটা তাদের নিজস্ব এখতিয়ার। আমরা মনে করি, তারা কোনো দলকে বা কোনো পক্ষকে বলেনি। তারা বলেছে, এই নির্বাচনের অন্তরায় যারা হবে, যারা এই নির্বাচন বাধাগ্রস্ত করবে কিংবা নির্বাচন যারা প্রভাবিত করার চেষ্টা করবে, ভন্ডুল করার চেষ্টা করবে বা উচ্ছৃঙ্খল আচরণ করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আমেরিকার এই ভিসা স্যাংশন নীতি প্রয়োগ করা হবে। এটা তাদের আভ্যন্তরীণ ব্যাপার। এতে আমাদের বলার কিছু নেই।’
যথাসময়ে বাংলাদেশের নির্বাচন অনুষ্ঠিত হবে উল্লেখ করে তিনি বলেন, ‘দেশে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা আফ্রিকার এক দেশে গিয়ে বলেছেন কোনো দেশের উন্নয়ন দেখতে হলে বাংলাদেশ ঘুরে আসুন। কোনো নেতা দেখতে অনুসরণ করতে হলে বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনুসরণ করুন।’
এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দেশে যখন নির্বাচন হয়। তখন সব দলের কর্মসূচি থাকে ও থাকবে। সবাই তাদের কর্মসূচি মানুষের কাছে পৌঁছে দিতে চেষ্টা করে। উৎসব মুখর পরিবেশে দেশে নির্বাচন হবে। কোনো ধরনের শঙ্কা কিংবা ভয়ের কারণ নেই। দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে কোনো পরিস্থিতি মোকাবেলার সক্ষমতা রয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে সুষ্ঠূভাবে। এতে কোনো ধরনের সংশয় নেই।’

দেশকে আরও এগিয়ে নিতে, বিশ্বের দরবারে দেশে ভাবমূর্তি ভালো রাখতে, উন্নয়ন্নের ধারা অব্যাহত রাখতে, শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে আওয়ামী লীগকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
সেসময় তার সঙ্গে ছিলেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য মুস্তফা লুৎফুল্লাহ, খুলনা রেঞ্জের উপ মহাপুলিশ পরিদর্শক মঈনুল হক, সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, পুলিশ সুপার কাজী মনিরুজ্জামানসহ আরও অনেকে।
সাতক্ষীরা সার্কিট হাউজে মধ্যাহ্নভোজ শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বিকেল ৪টায় কালীগঞ্জের নলতা কলেজ মাঠে আওয়ামী লীগ আয়োজিত এক জনসভার উদ্দেশে হেলিকপ্টারে রওনা হন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

ভিসা নীতি আমেরিকার নিজস্ব ব্যাপার, আমাদের কিছু বলার নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় : 07:45:14 pm, Saturday, 23 September 2023