সংবাদ শিরোনাম ::
ভালো কাজের স্বীকৃতি স্বরূপ পুলিশ সুপারের নিকট থেকে পুরস্কার পেলেন এস আই হাসান রহমান।
প্রতিনিধির নাম
- আপডেট সময় : 09:55:27 pm, Thursday, 12 October 2023 344 300 বার পড়া হয়েছে

জি এম আমিনুল হক; সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজ পুর পুলিশ ফাড়ীর ইনচার্জ এস আই হাসান রহমান সম্প্রতি আলোচিত যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ভোমরা দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় দুঃসাহসিক অভিযান চালিয়ে গ্রেফতার ও বিভিন্ন সাজা পরোয়ানা এবং ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার করায় গতকাল বুধবার সাতক্ষীরার পুলিশ সুপার কাজী মনিরুজ্জামানের নিকট থেকে বিশেষ পুরস্কার পেয়েছেন।
চৌকস পুলিশ কর্মকর্তা হিসেবে তিনি ইতিমধ্যে বেশ দক্ষতার পরিচয় দিয়ে সফলভাবে দ্বায়িত্ব পালন করায় তাকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়েছে বলে পুলিশ সুত্রে জানা গেছে। পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশের সিনিয়র অফিসাররা এসময় উপস্থিত ছিলেন বলে নিশ্চিত করেছেন এস আই হাসান রহমান।
নিউজটি শেয়ার করুন
ভাষা চেঞ্জ করুন

























