সাতক্ষীরা 5:06 am, Tuesday, 10 November 2026
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১

ভালুকা চাঁদপুর মডেল হাইস্কুলে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে  র‌্যালি ও আলোচনা সভা 

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 09:39:00 pm, Sunday, 6 October 2024 233 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

নিজস্ব প্রতিনিধি:বিশ্ব শিক্ষক দিবস-২০২৪ উপলক্ষে যথাযোগ্য মর্যাদায় সাতক্ষীরা সদর উপজেলার ভালুকা চাঁদপুর মডেল হাইস্কুলে ৬ অক্টোবর রবিবার সকালে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। র‌্যালিটি স্কুলের পার্শ্ববর্তী রাস্তা দিয়ে বের হয়ে ভালুকা চাঁদপুর বাজার প্রদক্ষিণ করে বিদ্যালয়ের হলরুমে ফিরে আলোচনা সভায় মিলিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লিয়াকত আলীর  সভাপতিত্বে অনুষ্ঠানে ফুলেল শুভেচ্ছা বিনিময় করে শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীদের প্রতি শ্রদ্ধা জানান শিক্ষার্থীরা। শিক্ষকরাও শিক্ষার্থীদের প্রতি শুভ কামনা জানান।

‘শিক্ষকের কন্ঠস্বর : শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার’ স্লোগানে মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে শিক্ষক-শিক্ষার্থীরা প্রয়াত সকল শিক্ষকের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরবর্তীতে কেক কেটে শিক্ষকদের সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। পবিত্র কোরআন তেলোয়াত, গীতা পাঠ ও জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হয় দিবসটির কর্মসূচি। 

শিক্ষার্থীরা শিক্ষকদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে উপহার সামগ্রী প্রদান করেন। বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী আইনুন নাহার ও আফরিন সুলতানার  সঞ্চালনায় বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক আল কালাম আবু অহিদ বাবলু, সহকারী শিক্ষক কৃষ্ণকান্ত রায়, বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সদস্য মোঃ জহিরুল ইসলাম ও আব্দুর রহমান সরদার। এসময় উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক আমীর আলী, দেবপ্রসাদ সরকার, বাদশা সাইফুল্লাহ, মনিরুজ্জামান, পবিত্র রায়, আল মামুন সুলতান, রাজ কুমার সাহা, আক্তারুজ্জামান, মাহবুবুর রহমান মুন্না, শামীমারা পারভীন, শাহিনা খাতুন, সেলিনা আক্তার প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

ভালুকা চাঁদপুর মডেল হাইস্কুলে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে  র‌্যালি ও আলোচনা সভা 

আপডেট সময় : 09:39:00 pm, Sunday, 6 October 2024