ব্রহ্মরাজপুরের বাঁধনডাঙায় আল্লামা সাঈদীর দ্বিতীয় শাহাদাতবার্ষিকীতে দোয়া মাহফিল ও কমিটি গঠন
- আপডেট সময় : 10:42:17 pm, Friday, 22 August 2025 416 300 বার পড়া হয়েছে

মোঃ হাফিজুল ইসলাম, সাতক্ষীরা: প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ ও মুফাসসিরে কোরআন মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর দ্বিতীয় শাহাদাতবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের বাঁধনডাঙা জামে মসজিদে দোয়া ও আলোচনা মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২২ আগস্ট) রাতে অনুষ্ঠিত এ মাহফিলে কুরআন তেলাওয়াত, দুরুদ পাঠ ও বিশেষ মোনাজাতের মাধ্যমে মরহুমের রূহের মাগফেরাত কামনা করা হয়।
মাহফিলে সভাপতিত্ব করেন ০৮ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মোঃ এবাদুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুস সবুর।
বিশেষ অতিথি ছিলেন ০৯ নং ব্রহ্মরাজপুর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা জাকির হোসাইন, ইউনিয়ন জামায়াতের টিম সদস্য মাওলানা মনিরুল ইসলাম ফারুকী, নায়েবে আমীর হাফেজ নজরুল ইসলাম, নুনগোলা জামে মসজিদের ইমাম মাওলানা নজরুল ইসলাম, ০৬ নং ওয়ার্ড সভাপতি মাওলানা মহিবুল্লাহ, এবং মাওলানা রওশন আলম প্রমুখ।
আলোচনা শেষে দাওয়াতী ইউনিট কমিটি, যুব কমিটি ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটি:
দাওয়াতী ইউনিট কমিটি: সভাপতি – হাফেজ শাহেদুজ্জামান, সেক্রেটারি – মো. ইনামুল কবির
যুব কমিটি: সভাপতি – মো. লাকি পারভেজ, সেক্রেটারি – হাফেজ ইবাদুল ইসলাম
শ্রমিক কল্যাণ ফেডারেশন: সভাপতি – মো. একরামুল কবির, সেক্রেটারি – মো. আব্দুল হামিদ
দোয়া মাহফিলে বক্তারা আল্লামা সাঈদীর জীবনী, দাওয়াতী জীবন ও অবদানের ওপর আলোচনা করেন এবং তাঁর আদর্শ বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করেন।





























