বোয়ালমারীর বসতঘরে অগ্নি সংযোগের ঘটনায় আদালতে মামলা দায়ের
- আপডেট সময় : 08:56:36 pm, Tuesday, 21 January 2025 198 300 বার পড়া হয়েছে

জি এম আমিনুল হক:আশাশুনীর বোয়ালমারী গ্রামে পুর্ব শত্রুতার জের ধরে পূর্বপরিকল্পিত ভাবে প্রতিপক্ষের বসত ঘরে অগ্নি সংযোগের ঘটনায় অবশেষে আদালতে মামলা দায়ের করা হয়েছে বলে খবর পাওয়া গেছে।
আদালতে দায়েরকৃত মামলা সুত্রে জানা গেছে, বোয়ালমারী গ্রামের মো: জাহিদুল ইসলামের সাথে একই গ্রামের আব্দুস সামাদ সরদারের পুত্র ইউনুস আলী(৩৫) ও হাবিবুল্লাহ(২৮) এবং রফিকুল ইসলামের পুত্র আরিফুল ইসলাম ৩৫) এর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে তারা গত ১৩ জানুয়ারি রাত আনুমানিক সাড়ে এগারোটার সময় জাহিদুল ইসলামের বসত ঘরে পূর্ব পরিকল্পিত ভাবে কেরোসিন তেল ঢেলে দিয়ে আগুন ধরিয়ে দেয়। এসময় বাড়িতে ঘুমিয়ে থাকা জাহিদুল ইসলামের বৃদ্ধ পিতা এশার আলী,মাতা ফতেমা খাতুন ও স্ত্রী সানজিদা খাতুন টের পেলে তারা ঘর থেকে বেরিয়ে তাদের দেখতে পায় এবং তাদের ডাক চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে দীর্ঘক্ষন চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন।
বিষয়টি নিয়ে পরদিন সকালে আশাশুনী থানায় লিখিত এজাহার দায়ের করা হলেও আসামীরা প্রভাবশালী হওয়ায় তাদের মামলা না নেওয়ায় অবশেষে গতকাল সাতক্ষীরার বিজ্ঞ আমলী ৮ নং আদালতে একটি মামলা দায়ের করেন।মামলা নং সি আর ৩৫/২৫ (আশা), ধারা ৪৪৭/৪৩৬/৫০৬(২য়)/৩৪ পি সি।বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে আশাশুনী থানার ওসিকে তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করার জন্য নির্দেশ দেন।





























