সাতক্ষীরা 11:19 am, Sunday, 29 November 2026
সংবাদ শিরোনাম ::
আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে কালীগঞ্জে বিএনপির পৃথক তিন গ্রুপের বিক্ষোভ সমাবেশ ভোমরা সীমান্তে বিএনপির কঠোর অবস্থান, শেখ হাসিনার প্রত্যাবর্তন ঠেকানোর হুঁশিয়ারি শিক্ষাসামগ্রী বিতরণ ও নতুন নেতৃত্বের প্রত্যয়ে যুব ঐক্য পরিষদের সদর উপজেলা ও পৌরসভা কমিটি গঠন ফিংড়ী এতিমখানা মাদ্রাসার দুর্ভোগ লাঘবে এগিয়ে এলেন রফিকুল ইসলাম, ৩ লাখ টাকায় নির্মাণ শৌচাগার ও অজুখানা কলারোয়ায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের দপ্তর সম্পাদকের শুভ বিবাহ ও বউভাত অনুষ্ঠানেসহকর্মীদের উপস্থিতি আশাশুনিতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত সারাদেশে নৈরাজ্যের প্রতিবাদে কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত ভোমরা দিয়ে শেখ হাসিনার প্রবেশের খবর পড়তেই সাতক্ষীরায় বিএনপির মশাল মিছিল কালিগঞ্জে নবাগত ইউএনওর সাথে বিএনপি’র একাংশের শুভেচ্ছা বিনিময় কালিগঞ্জে নবাগত ইউএনও ও এসিল্যান্ডের সাথে বিএনপি নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়

বৈকারী সিমান্তে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 03:08:11 pm, Sunday, 13 November 2022 650 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ এক চোরাকারবারিকে আটক করা হয়েছে।মঙ্গলবার ১১ অক্টোবর সকাল সাড়ে ৯টার দিকে সাতক্ষীরা সদর থানার সীমান্তবর্তী বৈকারী বাজার সংলগ্ন পাকা রাস্তার উপর থেকে উক্ত স্বর্ণ আটক করা হয়। আটককৃত ব্যক্তির নাম মোঃ জুলফিকার আলী (৪৪)। সে সাতক্ষীরা সদর থানার খলিলনগর গ্রামের মৃত সলেমান মোল্লার ছেলে।

বিজিবি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকাল সাড়ে ৯টার সময় সাতক্ষীরার বৈকারী বিওপি‘র টহল কমান্ডার হাবিলদার সৈয়দ রবিউল ইসলাম এর নেতৃত্বে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভারতে পাচারের লক্ষে ১০পিস স্বর্ণের বারসহ একটি মোটরসাইকেলযোগে যাওয়ার সময় মোঃ জুলফিকার আলীকে বৈকারী বাজার সংলগ্ন পাকা রাস্তার উপর থেকে আটক করা হয়। তাকে তল্লাসী করে ১ কেজি ১৬০ গ্রাম ওজনের ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। মোটরসাইকেলসহ আটক স্বর্ণের মূল্য ১ কোটি ৭৬ হাজার টাকা। এ ঘটনায় সাতক্ষীরা সদর থানায় মামলা হয়েছে এবং আটক স্বর্ণ সাতক্ষীরা ট্রেজারীতে জমা দেওয়া হয়েছে। সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ আল-মাহমুদ উক্ত স্বর্ণ আটকের তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক মিজানুর রহমান জানান, এ ঘটনায় হাবিলদার রবিউল ইসলাম বাদি হয়ে জুলফিকার আলীর নাম উল্লেখসহ বৈকারী গ্রামের কুখ্যাত সোনাচোরাচালানি হাসান ও হারুনের নাম উল্লেখ করে মঙ্গলবার থানায় একটি মামলা দায়ের করেছেন। বিকেলে জুলফিকার আলীকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

বৈকারী সিমান্তে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক

আপডেট সময় : 03:08:11 pm, Sunday, 13 November 2022