সাতক্ষীরা 10:07 am, Tuesday, 10 November 2026
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১

বেগম রোকেয়া দিবসে পাঁচ জয়িতাকে সম্মাননা প্রদান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 10:00:43 pm, Saturday, 9 December 2023 240 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

সাতক্ষীরা কন্ঠ ডেস্ক : সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে শনিবার ৯ই ডিসেম্বর বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ অনুষ্ঠানে শ্রেষ্ঠ পাঁচ জয়িতা অন্বেষণ বাংলাদেশকে সম্মাননা প্রদান করা হয়েছে। বেগম রোকেয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, মানববন্ধন ও আলোচনা সভা সকাল সাড়ে দশটায় উপজেলা প্রাঙ্গণ থেকে র‍্যালি বাহির হয়।

র‍্যালিটি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা। পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে নারীর জন্য বিনিয়োগ সহিংসতা প্রতিরোধ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আলোচনা সভা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অন্যা চক্রবর্তীর সভাপতিত্বে ও কালিগঞ্জ প্রেসক্লাব ও উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, বিশেষ অতিথি ছিলেন থানার ওসি (তদন্ত) প্রদীপ কুমার রাহা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, বিশিষ্ট সাহিত্যিক গাজী আজিজুর রহমান, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও সুশীলনের পরিচালক মোস্তফা আখতারুজ্জামান পল্টু, উপজেলা লেডিস ক্লাবের সম্পাদিকা ইলাদেবী মল্লিক, উপজেলা সোহরাওয়ার্দী পার্ক কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট জাফিউল্লা ইব্রাহিম প্রমূখ।

অনুষ্ঠানে ক্যাটাগরি অনুযায়ী নির্বাচিত পাঁচজন শ্রেষ্ঠ জয়িতাদের ক্রেস্ট সনদপত্র উপহার সামগ্রী দিয়ে সম্বর্ধনা প্রদান করা হয়।

শ্রেষ্ঠ জয়িতা হলেন অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী ফিরোজা বেগম, শিক্ষা ও চাকরির ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী দেয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উপজেলার শ্রেষ্ঠ শিক্ষিকা রফিকুন্নেসা, সফল জননী নারী অনুরাধা ঘোষ, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন যে নারী মোছাঃ হামিদা খাতুন, ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় বিন্দু নারী উন্নয়ন সংগঠনের নির্বাহী পরিচালক জান্নাতুল মাওয়া।

তাদেরকে ক্রেস্ট সনদ ও উপহার সামগ্রী প্রদান করা হয় ।অনুষ্ঠানে বিভিন্ন এনজিও প্রতিনিধিসহ নারী নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও সূধীবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

বেগম রোকেয়া দিবসে পাঁচ জয়িতাকে সম্মাননা প্রদান

আপডেট সময় : 10:00:43 pm, Saturday, 9 December 2023