সাতক্ষীরা 12:03 pm, Sunday, 29 November 2026
সংবাদ শিরোনাম ::
আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে কালীগঞ্জে বিএনপির পৃথক তিন গ্রুপের বিক্ষোভ সমাবেশ ভোমরা সীমান্তে বিএনপির কঠোর অবস্থান, শেখ হাসিনার প্রত্যাবর্তন ঠেকানোর হুঁশিয়ারি শিক্ষাসামগ্রী বিতরণ ও নতুন নেতৃত্বের প্রত্যয়ে যুব ঐক্য পরিষদের সদর উপজেলা ও পৌরসভা কমিটি গঠন ফিংড়ী এতিমখানা মাদ্রাসার দুর্ভোগ লাঘবে এগিয়ে এলেন রফিকুল ইসলাম, ৩ লাখ টাকায় নির্মাণ শৌচাগার ও অজুখানা কলারোয়ায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের দপ্তর সম্পাদকের শুভ বিবাহ ও বউভাত অনুষ্ঠানেসহকর্মীদের উপস্থিতি আশাশুনিতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত সারাদেশে নৈরাজ্যের প্রতিবাদে কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত ভোমরা দিয়ে শেখ হাসিনার প্রবেশের খবর পড়তেই সাতক্ষীরায় বিএনপির মশাল মিছিল কালিগঞ্জে নবাগত ইউএনওর সাথে বিএনপি’র একাংশের শুভেচ্ছা বিনিময় কালিগঞ্জে নবাগত ইউএনও ও এসিল্যান্ডের সাথে বিএনপি নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়

বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ প্রকল্পের আওতায় বীর নিবাস হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 07:54:16 pm, Wednesday, 15 February 2023 451 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

স্টাফ রিপোর্টারঃ সাতক্ষীরায় অস্বচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ প্রকল্পের আওতায় বীর নিবাস হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৫ফেব্রুয়ারি) বেলা ১২টায় গণভবণ থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বীর নিবাস হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলা হলরুমে বীর নিবাস হস্তান্তর সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আসাদুজ্জামান বাবু, উপজেলা নির্বাহী অফিসার ফতেমা তুজ-জোহরা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইয়ারুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার মনির হোসেন সহ মুক্তিযোদ্ধার পরিবারের সদস্যগন।

সাতক্ষীরা জেলার ২৯১টি অসচ্ছল বীর মুক্তিযোদ্ধা পরিবার ‘বীর নিবাস’ পাবেন। এর মধ্যে ১১৬টি ঘর প্রধানমন্ত্রী ভার্চুয়ালী উদ্বোধন করেছেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ভার্চুয়ালী কিশোরগঞ্জ, গোপালগঞ্জ, গাজীপুর, মাদারীপুর ও নড়াইল জেলার সাথে যুক্ত হয়ে বীরনিবাসের চাবি হস্তান্তর করেন ।

সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা জানান, সদর উপজেলায় ৫৩টি ঘরের মধ্যে ১৬টি ঘর, তালা উপজেলায় ৪২টি ঘরের মধ্যে ৩৬টি, আশাশুনি উপজেলায় ৬০টি ঘরের মধ্যে ৩৬টি, কলারোয়া উপজেলায় ২৬টি ঘরের মধ্যে ১১টি, দেবহাটা উপজেলায় ২৩টি ঘরের মধ্যে ১৭টি ঘর উদ্বোধন করা হচ্ছে। কালিগঞ্জ উপজেলায় ৫৫টি ও শ্যামনগর উপজেলায় ৩২টি ঘর থাকলেও প্রস্তুত না হওয়ায় এই দুই উপজেলায় কোন ঘর উদ্বোধন করা হচ্ছে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৪ লাখ ১০ হাজার টাকা ব্যয়ে একেকটি পাকা ঘর নির্মাণের উদ্যোগ নিয়েছেন।

২২ ফুট প্রস্থ আর ৩৩ ফুট দৈর্ঘ্যের প্রতিটি ঘরে ২টি বেড রুম, ১টি ড্রইং রুম, ১টি ডাইনিং রুম, ১টি কিচেন রুম ও ২টি বাথরুম সহ থাকছে সুপেয় পানির ব্যবস্থা।

সাতক্ষীরা সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: ইয়ারুল হক বলেন, ঘর পেয়ে যেমন মুক্তিযোদ্ধা পরিবারগুলো আনন্দে ভাসছে তেমনি আমার ঘরগুলো নির্মাণ করতে পেরে গর্ববোধ করছি। জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারের নিদের্শনায় অত্যন্ত স্বচ্ছতার সাথে ঘরগুলোর নির্মাণ কাজ শেষ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ প্রকল্পের আওতায় বীর নিবাস হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন

আপডেট সময় : 07:54:16 pm, Wednesday, 15 February 2023