সাতক্ষীরা 4:28 pm, Sunday, 29 November 2026
সংবাদ শিরোনাম ::
আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে কালীগঞ্জে বিএনপির পৃথক তিন গ্রুপের বিক্ষোভ সমাবেশ ভোমরা সীমান্তে বিএনপির কঠোর অবস্থান, শেখ হাসিনার প্রত্যাবর্তন ঠেকানোর হুঁশিয়ারি শিক্ষাসামগ্রী বিতরণ ও নতুন নেতৃত্বের প্রত্যয়ে যুব ঐক্য পরিষদের সদর উপজেলা ও পৌরসভা কমিটি গঠন ফিংড়ী এতিমখানা মাদ্রাসার দুর্ভোগ লাঘবে এগিয়ে এলেন রফিকুল ইসলাম, ৩ লাখ টাকায় নির্মাণ শৌচাগার ও অজুখানা কলারোয়ায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের দপ্তর সম্পাদকের শুভ বিবাহ ও বউভাত অনুষ্ঠানেসহকর্মীদের উপস্থিতি আশাশুনিতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত সারাদেশে নৈরাজ্যের প্রতিবাদে কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত ভোমরা দিয়ে শেখ হাসিনার প্রবেশের খবর পড়তেই সাতক্ষীরায় বিএনপির মশাল মিছিল কালিগঞ্জে নবাগত ইউএনওর সাথে বিএনপি’র একাংশের শুভেচ্ছা বিনিময় কালিগঞ্জে নবাগত ইউএনও ও এসিল্যান্ডের সাথে বিএনপি নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়

বিজিবি’র অভিযানে ৩১টি স্বর্ণের বারসহ তুহিন ও সজিব আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 06:00:00 pm, Wednesday, 6 September 2023 259 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

সাতক্ষীরা কন্ঠ ডেস্কঃ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবির অভিযানে ৭ কেজি ৩৫৮ গ্রাম স্বর্ণসহ দুইজনকে আটক করা হয়েছে। বুধবার ৬ই সেপ্টেম্বর ২৩ ইং সকাল ৮টার দিকে সাতক্ষীরার বৈকারী সীমান্তের সরদারপাড়া এলাকা থেকে উক্ত স্বর্ণের বার উদ্ধার করা হয়। উক্ত স্বর্ণের দাম ৬ কোটি ৩০ লাখ ৮৬ হাজার ৪৭৮ টাকা। আটককৃত ব্যক্তিরা হলো সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী গ্রামের বাবর আলীর ছেলে মোঃ তুহিন (২০) এবং একই গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে মোঃ সজিব হোসেন (২২)।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক জানান, বিজিবি’র সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে, ৬ সেপ্টেম্বর ২৩ ইং বুধবার সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী বিওপি এর এলাকাধীন সীমান্ত পিলার ৭/৪৮-এস হতে আনুমানিক ১ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে বৈকারী সরদারপাড়া এলাকার সীমান্ত দিয়ে চোরাকারবালীরা বাংলাদেশ হতে ভারতে স্বর্ণ পাচার করবে।
উক্ত তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আশরাফুল হক এর সার্বিক দিক নির্দেশনায় বৈকারী বিওপি‘র নায়েক মোঃ শহিদুল ইসলাম এর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল বর্ণিত এলাকায় কৌশলে অবস্থান গ্রহণ করে। সকাল ৮টার দিকে আভিযানিক দলটি উক্ত এলাকা দিয়ে মোটর সাইকেলযোগে গমনকালীন সময়ে মোঃ তুহিন এবং মোঃ সজিব হোসেনকে আটক করে। তাদের মোটরসাইকেল তল্লাশী করে ৩১টি স্বর্ণেরবার উদ্ধার করে।
আটককৃতরা স্বর্ণেরবারগুলো কৌশলে মোটরসাইকেলের ব্যাক চেচিস পাইপের ভিতরে বহন করছিল। মোটরসাইকেলসহ উদ্ধার হওয়া স্বর্ণ জব্দ করা হয়েছে। আটক আসামীদেরকে সাতক্ষীরা থানায় সোপর্দ করা হয়েছে। স্বর্ণেরবারগুলো সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

বিজিবি’র অভিযানে ৩১টি স্বর্ণের বারসহ তুহিন ও সজিব আটক

আপডেট সময় : 06:00:00 pm, Wednesday, 6 September 2023