সাতক্ষীরা 2:54 am, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

বিজয় দিবস উপলক্ষে সাতক্ষীরায় সাংবাদিকদের আলোচনা সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 12:55:38 am, Saturday, 17 December 2022 255 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টার:
মহান মুক্তিযুদ্ধের চেতনায় অরুণপ্রাতের তরুণরাই এগিয়ে নিয়ে যাবে দেশকে, জাতিকে। আগামী দিনের আশা-ভরসার প্রতিচ্ছবি বুকে ধারণ করে অশুভ শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রত্যয়োদ্দীপ্ত অঙ্গীকারে তরুণরাই দেখাবে আলোর পথ। বীর মুক্তিযোদ্ধাদের স্বপ্ন বাস্তবায়নে আগামীর প্রজন্মকে দেশ প্রেমিক সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। যে চার নীতির উপর ভিত্তি করে লাখো শহিদের রক্তে রচিত হয়েছে আমাদের সংবিধান তা আজও বাস্তবায়ন হয়নি। স্বাধীনতা বিরোধী চক্র আজও সক্রিয়। অন্যায়-অবিচার, দুর্নীতি, মাদক, সন্ত্রাস নির্মূল করতে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে। বিচারহীনতার সংস্কৃতি থেকে জাতিতে মুক্ত করতে হলে আমলাতান্ত্রিক শাসন ব্যবস্থার চির অবসান ঘটাতে হবে। তবেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণ হবে।

শুক্রবার (১৬ ডিসেম্বর )বিকাল সাড়ে ৩ টার সময় মহান বিজয় দিবস উপলক্ষে সাতক্ষীরায় কর্মরত সাংবাদিকদের আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
সাতক্ষীরা শহরের কোরাইসি ফুড পার্কের কনফারেন্স রুমে ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক কালের চিত্র সম্পাদক অধ্যক্ষ আবু আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক পত্রদূতের উপদেষ্টা সম্পাদক ও চ্যানেল আই’র সাতক্ষীরা প্রতিনিধি আবুল কালাম আজাদ।
এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দৈনিক পত্রদূতের সম্পাদক মন্ডলীর সভাপতি মোঃ আনিসুর রহিম, ইনকিলাবের স্টাফ রিপোর্ট বীর মুক্তিযোদ্ধা শেখ আবদুল ওয়াজেদ কচি, দৈনিক পত্রদূতের ভারপ্রাপ্ত সম্পাদক লায়লা পারভীন সেঁজুতি, সাতক্ষীরা প্রেসক্লাবের সর্বশেষ নির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সুজন, সাংবাদিক কাজী শহিদুল হক রাজু, শরীফুল্লাহ কায়সার সুমন, কাজী শওকত হোসেন ময়না, শামীম পারভেজ, এসএম শহীদুল ইসলাম, কেএম আনিসুর রহমান, আহসানুর রহমান রাজিব, আবদুস সামাদ, মহিদার রহমান, আমিরুজ্জামান বাবু, ইব্রাহীম খলিল, ফারুক রহমান, প্রভাষক আমিনুর রহমান, ইব্রাহীম খলিল, তপু হাসেমী, মুনসুর রহমান ও আসাদুজ্জামান সরদার প্রমুখ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক পত্রদূতের উপদেষ্টা সম্পাদক ও চ্যানেল আই’র সাতক্ষীরা প্রতিনিধি আবুল কালাম আজাদ। এ সময় জেলার প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে বিজয় সন্ধ্যায় পিঠা উৎসবে আনন্দ উপভোগ করেন সাংবাদিকরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

বিজয় দিবস উপলক্ষে সাতক্ষীরায় সাংবাদিকদের আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট সময় : 12:55:38 am, Saturday, 17 December 2022