সাতক্ষীরা 6:37 am, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

বিচারক সংকটে থমকে বিচারিক কার্যক্রম, সাতক্ষীরায় মানববন্ধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 08:23:06 pm, Sunday, 30 August 2026 98 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালসহ শূন্য পদে দ্রুত বিচারক নিয়োগের দাবি
সাতক্ষীরার বিভিন্ন আদালতে বিচারকের পদ শূন্য থাকায় থমকে পড়েছে বিচারিক কার্যক্রম। মামলা নিষ্পত্তিতে দীর্ঘসূত্রতা ও বিচারপ্রার্থীদের ভোগান্তি নিরসনে শূন্য পদে দ্রুত বিচারক নিয়োগের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩০ আগস্ট) সকাল ১০টায় সাতক্ষীরা আইনজীবী সমিতি ভবনের সামনে ডিস্ট্রিক্ট হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্ক, সাতক্ষীরার উদ্যোগে এবং মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)-এর সহযোগিতায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ডিস্ট্রিক্ট হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্কের জয়েন্ট কনভেনার মাধব দত্তের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন নেটওয়ার্কের আহ্বায়ক অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, জেলা নাগরিক কমিটির সভাপতি অ্যাডভোকেট আজাদ হোসেন বেলাল, দ্য ডেইলি স্টারের সাতক্ষীরা প্রতিনিধি কল্যাণ ব্যানার্জি, দুর্নীতি দমন কমিশনের (দুদক) পিপি মোস্তফা আসাদুজ্জামান দিলু, সাতক্ষীরা জজ কোর্টের অ্যাডভোকেট সৌরভ হোসেন এবং নেটওয়ার্কের সদস্য সাবিনা ইয়াসমিন লিমাসহ অন্যরা।
বক্তারা বলেন, আদালতে বিচারক না থাকায় বিচারপ্রার্থী সাধারণ মানুষকে নানা ধরনের ভোগান্তির শিকার হতে হচ্ছে। মামলা নিষ্পত্তিতে দীর্ঘসূত্রতা তৈরি হওয়ায় অনেক বিচারপ্রার্থীকে দীর্ঘদিন অপেক্ষা করতে হচ্ছে। এতে ন্যায়বিচার পাওয়ার পথ কঠিন হয়ে পড়ছে।
বক্তারা আরও বলেন, বিচারিক কার্যক্রম স্বাভাবিক ও গতিশীল করতে আদালতের শূন্য পদগুলোতে দ্রুত বিচারক নিয়োগ করা জরুরি। বিশেষ করে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে দ্রুত বিচারক নিয়োগ করে বিচারপ্রার্থীদের দুর্ভোগ লাঘবের দাবি জানান তারা।
মানববন্ধন থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি সাতক্ষীরার আদালতগুলোতে শূন্য পদে দ্রুত বিচারক নিয়োগ এবং বিচারিক কার্যক্রম স্বাভাবিক করার আহ্বান জানানো হয়।
সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন অ্যাডভোকেট মনিরুদ্দিন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

বিচারক সংকটে থমকে বিচারিক কার্যক্রম, সাতক্ষীরায় মানববন্ধন

আপডেট সময় : 08:23:06 pm, Sunday, 30 August 2026