সাতক্ষীরা 5:31 am, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

বাড়ির সীমানার ৬ লক্ষাধিক টাকার গাছ কাটার অভিযোগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 10:16:57 pm, Sunday, 2 July 2023 270 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

সাতক্ষীরা কন্ঠ ডেস্কঃ সাতক্ষীরা আশাশুনি সদরের বড় দুর্গাপুর গ্রামে এজমালী সম্পত্তিতে আপোষে ভাগ করে দীর্ঘকাল বসবাসরত ভিটেবাড়ীর সীমানার ৬/৭ লক্ষাধিক টাকার গাছগাছালি কেটে সাবাড় করার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে রাম প্রসাদ বিশ্বাস বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন।

বড় দুর্গাপুর গ্রামের মৃত দৃলাল চন্দ্র বিশ্বাসের ছেলে রাম প্রসাদ বিশ্বাস বাদী হয়ে থানায় দাখিলকৃত লিখিত অভিযোগ জানাগেছে, রাম প্রসাদ গং দূর্গাপুর (বড়) মৌজায় ডিপি খং ১১৭১, এসএ ৫২০ দাগে ০.৫০ শতক তাদের পৈত্রিক এজমালী সম্পত্তিতে তাদের বাবা-কাকাদের জীবদ্দশায় স্থানীয় আমিনদ্বারা মাপ জরিপ করে স্ব-স্ব সীমানার মধ্যে ঘরবাড়ি বেধে শান্তিপূর্ণ বসবাস করে আসছেন। স্বস্ব জমিতে মূল্যবান ফলজবৃক্ষাদি লাগানো হয়েছে। বিবাদী একই গ্রামের গোপাল চন্দ্র বিশ্বাসের ছেলে সহাদেব ও মৃত শশধর বিশ্বাসের ছেলে গোপাল ভাড়াটিয়া ৬/৭ জনকে নিয়ে দা, কুড়াল, থাবল, করাতম জিআই পাইপ ও লাঠি প্রভৃতি নিয়ে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে গত ১০ জুন সকাল ৭ টার দিকে ভিটেবাড়িতে অনাধিকার প্রবেশ করে।

বাদীর বড় দাদা বাড়িতে না থাকার সুযোগে তারা সীমানা বেড়া কেটে একে একে ৮টি ফলন্ত নারিকেল গাছ, ৪টি ফলন্ত আম গাছ, ৩টি তাল গাছ, ১টি বড় গাব গাছ, ৭টি মেহগনি গাছ কেটে ফেলে। যার আনুমানিক মূল্য ৬/৭ লক্ষ টাকা। বাদী পক্ষ বাধা দিতে গেলে দা কুড়াল উঁচিয়ে খুন জখমের হুমকি দিয়ে তাড়িয়ে দেয়। বাদীর বড় দাদা বাড়িতে না থাকায় বিষয়টি স্থানীয় গন্যমান্য ব্যক্তির মাধ্যমে মিমাংসার চেষ্টা করে ব্যর্থ হয়ে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। এভাবে ফলবান ও মূল্যবান গাছগাছালি কেটে সয়লাব করা ও সীমানার ঘেরাবেড়া কেটে ফেলানোর ঘটনায় এলাকাবাসী হতাশ হয়ে গেছে। বিষয়টি তদন্ত পূর্বক কার্যকর পদক্ষেপ গ্রহনের জন্য থানা পুলিশের কাছে জোর দাবী জানান হয়েছে।

এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মমিনুল ইসলাম পিপিএম জানান, বিষয়টি দেখে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

বাড়ির সীমানার ৬ লক্ষাধিক টাকার গাছ কাটার অভিযোগ

আপডেট সময় : 10:16:57 pm, Sunday, 2 July 2023