সাতক্ষীরা 2:47 pm, Sunday, 29 November 2026
সংবাদ শিরোনাম ::
আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে কালীগঞ্জে বিএনপির পৃথক তিন গ্রুপের বিক্ষোভ সমাবেশ ভোমরা সীমান্তে বিএনপির কঠোর অবস্থান, শেখ হাসিনার প্রত্যাবর্তন ঠেকানোর হুঁশিয়ারি শিক্ষাসামগ্রী বিতরণ ও নতুন নেতৃত্বের প্রত্যয়ে যুব ঐক্য পরিষদের সদর উপজেলা ও পৌরসভা কমিটি গঠন ফিংড়ী এতিমখানা মাদ্রাসার দুর্ভোগ লাঘবে এগিয়ে এলেন রফিকুল ইসলাম, ৩ লাখ টাকায় নির্মাণ শৌচাগার ও অজুখানা কলারোয়ায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের দপ্তর সম্পাদকের শুভ বিবাহ ও বউভাত অনুষ্ঠানেসহকর্মীদের উপস্থিতি আশাশুনিতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত সারাদেশে নৈরাজ্যের প্রতিবাদে কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত ভোমরা দিয়ে শেখ হাসিনার প্রবেশের খবর পড়তেই সাতক্ষীরায় বিএনপির মশাল মিছিল কালিগঞ্জে নবাগত ইউএনওর সাথে বিএনপি’র একাংশের শুভেচ্ছা বিনিময় কালিগঞ্জে নবাগত ইউএনও ও এসিল্যান্ডের সাথে বিএনপি নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়

বালু ভর্তি ট্রাক চাপায় স্ত্রী রেহানা নিহত ও স্বামী মারাত্বক আহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 10:55:41 pm, Tuesday, 11 April 2023 309 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

সাতক্ষীরা কন্ঠ ডেস্কঃ ঈদে কেনাকাটা করতে আসার পথে বালু ভর্তি ট্রাক চাপায় স্ত্রী ঘটনা স্থলে নিহত ও স্বামীকে মারাত্বক আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে উপজেলা সদরের কলেজ মোড় এলাকায় মর্মান্তিক এই সড়ক দূর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী, ফায়ার সার্ভিস, হাসপাতাল ও থানা সূত্রে জানাযায়, শ্যামনগর উপজেলার আবাদ চন্ডীপুর গ্রামের মিজানুর রহমানের জামাতা, সাতক্ষীরার কামাননগরের শেখ শাহিনের ছেলে শেখ নয়ন (৩৫) ও তার স্ত্রী রেহানা পারভীন (২৫) একটি নতুন পালসার মটর সাইকেলে আসছিলেন। পথিমধ্যে কালিগঞ্জ সরকারি কলেজ রোডে পৌছালে বিপরীত দিক থেকে আসা (যশোর-ট ১১-৩৩১৮) বালু ভর্তি ট্রাক তাদেরকে চাপা দেয়।

এ সময় ঘটনাস্থলেই স্ত্রী রেহানা পারভীনের মৃত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌছে স্বামী স্ত্রী দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক রেহানা পারভীনকে মৃত্যু ঘোষনা করেন। এবং স্বামী শেখ নয়নের অবস্থা খারাপ হওয়ায় তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এবাদ আলী ঘটনার সত্যীতা নিশ্চিত করে বলেন, ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে তবে ট্রাক ড্রাইভারকে এখনো আটক করা যায়নি। পরিবারের পক্ষ অভিযোগ না থাকায় লাশ স্বজনদের কাছে দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

বালু ভর্তি ট্রাক চাপায় স্ত্রী রেহানা নিহত ও স্বামী মারাত্বক আহত

আপডেট সময় : 10:55:41 pm, Tuesday, 11 April 2023