বাগেরহাটে ডিবির অভিযানে কোটি টাকা মূল্যের ইয়াবা সহ আটক ১, বাস জব্দ !
- আপডেট সময় : 08:18:37 pm, Sunday, 13 July 2025 342 300 বার পড়া হয়েছে

রিফাত মাহমুদ,বাগেরহাট : রবিবার দুপুরে খুলনা মংলা মহাসড়কের কাটাখালী এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ।
পুলিশি সুত্রে জানা যায় সাতক্ষীরা এক্সপ্রেস নামক একটি যাত্রীবাহী বাসে বিপুল পরিমাণ ইয়াবা পাচার হচ্ছে-এমন সংবাদের ভিত্তিতে বাগেরহাট ডিবি পুলিশের একটি দল সাতক্ষীরা এক্সপ্রেস নামক বাসটিতে তল্লাশি চালিয়ে ২০ হাজার ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারে সক্ষম হয়েছে। এ সময় ইয়াবা পাচারের দায়ে কামাল হোসেন নামে এক ব্যক্তিকে পুলিশ আটক করে।
সূত্র মতে, উদ্ধারকৃত বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট কৌশলে আমের ঝুড়িতে লুকিয়ে পাচার করা হচ্ছিল বলে এক প্রেস ব্রিফিংয়ে জানান বাগেরহাটের পুলিশ সুপার তৌহিদুল আরিফ। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট এর মূল্য ১ কোটি ১ লক্ষ ৫০ হাজার টাকা বলে পুলিশ সূত্রে জানা যায়।
পুলিশ বাসটিকে জব্দ করেছে। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে একটি মামলা রুজু করেছে ।





























