সাতক্ষীরা 7:31 am, Tuesday, 10 November 2026
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১

বর্তমান সরকার কৃষকের কল্যাণে কাজ করছে: রুহুল হক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 02:55:12 pm, Friday, 5 July 2024 192 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

সাতক্ষীরা কন্ঠ ডেস্ক: সাতক্ষীরাকে এগিয়ে নিতে ভোমরা বন্দরের সক্ষমতা বৃদ্ধি, কালিগঞ্জ বসন্তপুর নৌ বন্দর পুনরায় চালু করা হবে। কারিগরিক শিক্ষার প্রসার ঘটানো হবে। তাই সরকারের এই উদ্যোগকে বাস্তবায়ন করতে আসুন সবাই মিলে এক সাথে কাজ করি। শুক্রবার (৫ জুলাই) উপজেলা মডেল মসজিদ চত্বরে কৃষি অধিদপ্তরের পক্ষ থেকে কৃষি প্রণোদনার সার, বীজ, নারিকেলের চারা এবং এলজিইডির পক্ষ থেকে গরীব মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণকালে এসব কথা বলেন তিনি।

সাবেক স্বাস্থ্য মন্ত্রী, সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ আ.ফ.ম রুহুল হক এমপি বলেছেন, শেখ হাসিনার সরকার গরীব, অসহায় ও কৃষকবান্ধব সরকার।

তিনি সর্বদা দেশের মানুষের জন্য কাজ করেন। যার ফলে বিগত দিনে ন্যায় এখন আর সারের জন্য কৃষকদের গুলি খেয়ে মরতে হয় না। এখন কৃষি উপকরণ দেওয়ার জন্য কৃষকদের খুঁজে খুঁজে বের করা হচ্ছে।

দেশের মানুষের জন্য কোথায় কি দরকার, কি করা লাগবে এটা নিয়ে ব্যাস্থ থাকেন বর্তমান প্রধানমন্ত্রী। তারই হাত ধরে সারাদেশের ন্যায় সাতক্ষীরায় নতুন সড়ক, মেডিকেল কলেজ হাসপাতাল, ম্যাটস, ব্রীজ সহ নানামুখী উন্নয়ন বাস্তবায়ন হয়েছে। প্রতিটি উপজেলায় মডেল মসজিদ নির্মাণ করে ধর্মীয় প্রচার ব্যবস্থা করা হয়েছে। যেখানে বিগত দিনের জোট সরকার মানুষকে ভুল তথ্য দিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করেছিল।

সেখানে শেখ হাসিনা দেশের মানুষের জন্য শান্তি প্রতিষ্ঠা করছে। গ্রামীন পর্যায়ের মানুষদের এগিয়ে নিতে বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। বিশেষ করে সাতক্ষীরায় আগামী এক বছরের মধ্যে বিশ্ববিদ্যালয় নির্মাণের কাজ শুরু হবে, রেল লাইন হবে, ইপিজেট নির্মাণের জমি অধিগ্রহণ হয়েছে। শেখ হাসিনা যতদিন ক্ষমতায় থাকবে ততদিনই দেশের উন্নয়ন হবে। তিনি বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে কাজ করে যাচ্ছেন। আর আর আমরা তার সহযোগী হিসাবে সাথে থেকে বাস্তবায়ন করছি।

বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার শওকত ওসমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান, দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেখ মাহমুদ হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, কুলিয়া ইউপি চেয়ারম্যান আছাদুল হক, নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন সাহেব আলী, কৃষক হাবিবুল্লাহ হাবিব প্রমুখ।

উপস্থিত ছিলেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, সাধারণ সম্পাদক মাহামুদুল হাসান, জেলা পরিষদের সদস্য নজরুল ইসলাম, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, সখিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমজাদ সরদার, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, কুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিধান চন্দ্র, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিজয় ঘোষ সহ বিভিন্ন পর্যয়ের ব্যক্তিবর্গ ও কৃষকগন।

এসময় ৮শ জন কৃষককে জনপ্রতি ৫ কেজি ধানের বীজ, ১০ কেজি এমওপি এবং ১০ কেজি ডিএপি সারা প্রদান করা হয়। এছাড়া ২শ জনের মাঝে ৫টি করে উন্নত নারিকেলের চারা প্রদান করা হয়। একই সাথে ৫ জন শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

বর্তমান সরকার কৃষকের কল্যাণে কাজ করছে: রুহুল হক

আপডেট সময় : 02:55:12 pm, Friday, 5 July 2024