বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ডি.বি ইউনাইটেড হাইস্কুলে আলোচনা সভা
- আপডেট সময় : 10:56:40 pm, Wednesday, 10 January 2024 225 300 বার পড়া হয়েছে

জি এম আমিনুল হক: স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস-২০২৪ উপলক্ষে সাতক্ষীরা সদরের স্মার্ট ডি.বি ইউনাইটেড হাইস্কুলে যথাযথ মর্যাদায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পূষ্পার্ঘ্য অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বুধবার (১০ জানুয়ারি) সকালে স্মার্ট বিদ্যালয় ডি.বি ইউনাইটেড স্কুলের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বঙ্গবন্ধু পরিষদ সাতক্ষীরা পৌর শাখার সভাপতি মো. মমিনুর রহমান মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান শিক্ষক তার বক্তব্যে বলেন-দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর পাকিস্থানি হানাদার বাহিনীকে পরাজিত করে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিজয় অর্জন করেছিল বীর বাঙালি। দেশ স্বাধীন হলেও যাঁর আহ্বানে সাড়া দিয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন মুক্তিযোদ্ধারা।
সেই অবিসংবাদিত নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্থানের কারাগারে বন্দী ছিলেন। ফলে স্বাধীনতা এলেও নেতার অনুপস্থিতিতে অপূর্ণতা থেকে গিয়েছিল বীরত্ব গাঁথা বিজয়ের গৌরব। অবশেষে দীর্ঘ প্রতীক্ষা আর উৎকণ্ঠার অবসান ঘটিয়ে ১৯৭২ সালের ১০ জানুয়ারি বঙ্গবন্ধু স্বাধীন দেশের মাটিতে পা রাখেন। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে পূর্ণতা পায় দেশের স্বাধীনতা এবং বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনের ফলে দেশের স্বাধীনতা সুসংহত হয়। সেই থেকে দিনটি পালিত হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস হিসেবে। দেশে ফিরে বঙ্গবন্ধু বৈষম্যহীন সমাজ গড়াসহ অনেক স্বপ্নের কথা বলেছিলেন।”
বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কঙ্কন কুমার দাস, সহকারী শিক্ষক মোস্তাফিজুর রহমান, সুকুমার সরকার, আবুল হাসান, আকলিমা খাতুন, মহসীন উদ্দীন, মো. মুকুল হোসেন, রেহেনা পারভীন, রমেশ সরদার, জয়দেব বাছাড়, ফয়জুল হক, ভবতোষ সরকার, মিলন কবিরাজ, অনিমেষ সরকার, লুঃফুন্নেছা ডালিয়া, রামতনু মল্লিক, ও আল-মামুন প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে জাতির জনক বঙ্গবন্ধু ও শহিদ পরিবার এবং জাতীয় চারনেতা ও মহান মুক্তিযুদ্ধে এবং ভাষার জন্য শহিদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পূষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন স্মার্ট বিদ্যালয় ডি.বি ইউনাইটেড হাইস্কুলের সহকারি শিক্ষক মো. মুকুল হোসেন।





























