ফয়জুল্যা পুরে এক ব্যক্তির বিষপানে আত্মহত্যা
- আপডেট সময় : 12:19:02 am, Tuesday, 12 September 2023 310 300 বার পড়া হয়েছে

জিএম আমিনুল হক: সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের ফয়জুল্যা পুর গ্রামে পারিবারিক কলহের জের ধরে এক ব্যক্তি বিষ পান করে আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে।
খবরে প্রকাশ, ফয়জুল্যাপুর গ্রামের দোনপারের নানার বাড়িতে বসবাস করা মহিদুল ইসলাম মখো(৪০) নামের এক ব্যক্তি গতকাল ১১ সেপ্টেম্বর সন্ধ্যা আনুমানিক সাড়ে ছয়টার দিকে বিষ পান করে। এরপর সে বমি করতে থাকলে স্থানীয়রা বুঝতে পেরে তাকে সাতক্ষীরা হার্ট ফাউন্ডেশন চিকিৎসার জন্য নিয়ে আসলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত আনুমানিক ১১ টার দিকে মৃত্যু বরন করেন। স্থানীয় একাধিক ব্যক্তি জানান, সে গত ২২ বছর আগে বিয়ে করলেও তার কোন সন্তানা না হওয়ায় গত দুই মাস পূর্বে কোমর পুর গ্রামে ২য় বিয়ে করেন।
এতে তার ১ম স্ত্রীর সাথে মনোমালিন্য সৃষ্টি হলে সে বাড়ি ছেড়ে কোমর পুরের শ্বশুর বাড়িতে বসবাস করে আসছিল। এ নিয়ে ঝগড়া হলে গত এক সপ্তাহ আগে তার ১ম স্ত্রী পিতার বাড়ি চলে যায়।এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে বলে জানা গেছে।
























