প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালিত
- আপডেট সময় : 12:36:16 am, Thursday, 9 March 2023 267 300 বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ “ডিজিটাল প্রযুক্তি উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেবহাটায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হয়েছে। বুধবার উপজেলা পরিষদের সেমিনার কক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ওয়ার্ল্ড ভিশন রাইট টু গ্রো প্রজেষ্ট ও ব্র্যাক এর সহযোগিতায় দিবসটি পালিত হয়।
আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার এ বি এম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ মুজিবর রহমান।
এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার শফিউল বশার সহ উপজেলা বিভিন্ন দপ্তরের অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য এক র্যা লী বের হয়ে প্রধান সড়ক সমূহ প্রদক্ষিণ করে। এ ছাড়া শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।




























