সাতক্ষীরা 10:42 am, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

প্রধানমন্ত্রীর নির্দেশনায় ফাঁকা রবেনা কোন আঙ্গিনা, সাতক্ষীরায় অনাবাদি জমিতে সবজি ও মাছচাষ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 07:48:37 pm, Saturday, 17 June 2023 260 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

সাতক্ষীরা কন্ঠ ডেস্কঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা “ফাঁকা রবেনা কোন আঙ্গিনা, এক ইঞ্চি জমিও আমরা অনাবাদি রাখবো না। সবজি হউক, ফল হউক, ফুল হউক গাছ লাগাবো। একটা কাচা মরিচের চারা হলেও লাগাবো। কোন জায়গা অথবা ডোবা খালি থাকলে সেখানেও মাছ চাষ করবো”।

ঠিক সেই নির্দেশনা মোতাবেক বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক’র সিদ্ধান্ত ক্রমে, উপ-মহাপরিচালক খুলনা রেঞ্জ’র পরামর্শক্রমে ৩০ আনসার ব্যাটেলিয়ন পুরাতন জমিদার বাড়ী সাতক্ষীরার পরিচালক এনামুল খাঁন এর সুচিন্তিত দিকনির্দেশনা ও বলিষ্ট নেতৃত্বে উক্ত ব্যাটেলিয়নের সকল সদস্যদের অক্লান্ত পরিশ্রমে ব্যাটেলিয়ন চত্তরের পতিত জায়গায় মৌসুমি শাক সবজি, ফল, ফুলের চাষ করা হয়েছে।

ফলে ৩০ আনসার ব্যাটেলিয়ন যেন এক অন্য রুপ ধারন করেছে এবং ব্যাটেলিয়ন চত্তরের প্রাকৃতিক সৌন্দর্যও অনেক বৃদ্ধি পেয়েছে। এখানে বিভিন্ন প্রকার শাক সবজি যেমন পালং শাক, পাট শাক, লাল শাক, কলমি শাক, পুই শাক, পুদিনা, ডাটা, ঢেরশ, বেগুন, গাজর, বরবটি, লাউ, চাল কুমড়া, মিষ্টি কুমড়া, সিম, করলা চাষ করার পাশাপাশি পুকুরে মাছ চাষ করা হয়। এ ছাড়াও ফলজ বৃক্ষের মধ্যে রয়েছে পেপে, কলা, আম, কাঠাল ইত্যাদি।

উল্লেখ্য যে, উৎপাদিত সকল শাক সবজি সুলভ মূল্যে বিক্রি করা হয়। যা ব্যাটেলিয়নের সৈনিক মেস, কমান্ডার মেস, ও অফিসারর্স মেসসহ সকলে ক্রয় করে থাকেন এবং বিক্রিত মূল্য ৩০ আনসার ব্যাটেলিয়নের লোকাল ফান্ডে জমা করা হয়। শাক সবজি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ছাড়াও সব ধরনের পুষ্টি সরবরাহ করে।

ব্যাটেলিয়নে চাষকৃত এই নির্ভেজাল শাক সবজি ও ফলমূল পুষ্টির চাহিদা মেটানোর পাশাপাশি আয়ের উৎস হিসেবে ভূমিকা পালন করছে। ব্যাটেলিয়নের সদস্যগন ভেজালমুক্ত শাক সবজি খেতে পারছে আবার একই সাথে বাজারের উপর কিছুটা হলেও চাপ কম পড়ছে। শাক সবজির ক্ষেতগুলো পরিচালক মহোদয় ও অন্যান্য কর্মকর্তাগন নিয়মিত পরিদর্শণ করেন এবং বিভিন্ন পরামর্শ দিয়ে থাকেন। সবজি বাগান নিয়মিত পরিচর্চার দ্বায়িত্বে রয়েছেন এপিসি আব্দুছ সোবাহান,ব্যাটেলিয়ন আনসার মোঃ হাছানুজ্জামান, ল্যান্স নায়েক মোঃ বশির আহম্মেদ। পরিচালক এনামুল খাঁন জানান, ব্যাটালিয়নে সকল খালি জায়গায় শাক সবজি উৎপাদনের এ ধারাবাহিকতা অব্যহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

প্রধানমন্ত্রীর নির্দেশনায় ফাঁকা রবেনা কোন আঙ্গিনা, সাতক্ষীরায় অনাবাদি জমিতে সবজি ও মাছচাষ

আপডেট সময় : 07:48:37 pm, Saturday, 17 June 2023