সাতক্ষীরা 9:50 am, Sunday, 29 November 2026
সংবাদ শিরোনাম ::
আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে কালীগঞ্জে বিএনপির পৃথক তিন গ্রুপের বিক্ষোভ সমাবেশ ভোমরা সীমান্তে বিএনপির কঠোর অবস্থান, শেখ হাসিনার প্রত্যাবর্তন ঠেকানোর হুঁশিয়ারি শিক্ষাসামগ্রী বিতরণ ও নতুন নেতৃত্বের প্রত্যয়ে যুব ঐক্য পরিষদের সদর উপজেলা ও পৌরসভা কমিটি গঠন ফিংড়ী এতিমখানা মাদ্রাসার দুর্ভোগ লাঘবে এগিয়ে এলেন রফিকুল ইসলাম, ৩ লাখ টাকায় নির্মাণ শৌচাগার ও অজুখানা কলারোয়ায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের দপ্তর সম্পাদকের শুভ বিবাহ ও বউভাত অনুষ্ঠানেসহকর্মীদের উপস্থিতি আশাশুনিতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত সারাদেশে নৈরাজ্যের প্রতিবাদে কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত ভোমরা দিয়ে শেখ হাসিনার প্রবেশের খবর পড়তেই সাতক্ষীরায় বিএনপির মশাল মিছিল কালিগঞ্জে নবাগত ইউএনওর সাথে বিএনপি’র একাংশের শুভেচ্ছা বিনিময় কালিগঞ্জে নবাগত ইউএনও ও এসিল্যান্ডের সাথে বিএনপি নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়

প্যারিসে লাল-সবুজের মহোৎসব

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 11:07:27 pm, Wednesday, 29 December 2021 621 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

স্বাধীন বাংলাদেশের ৫০ বছর পূর্তি উপলক্ষে কমিউনিটির স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্যারিসে অনুষ্ঠিত হয়ে গেল বর্ণিল সাংস্কৃতিক আয়োজন লাল-সবুজের মহোৎসব। মহান বিজয় দিবস উপলক্ষে ইউরোপের সবচেয়ে জনপ্রিয় টেলিভিশন চ্যানেল ইউরো বাংলা টিভি আয়োজিত এ অনুষ্ঠানে অংশ নেন একঝাঁক প্রবাসী নামি-গুণী শিল্পীর দল।

ইউরোপের জনপ্রিয় উপস্থাপিকা প্রিয় ধ্রুব’র সঞ্চালনায় এ অনুষ্ঠানের শুরুতে দর্শকদের স্বাগত জানিয়ে বরণ করে নেন ইউরো বাংলা টিভির ব্যবস্থাপনা পরিচালক আবু তাহির।

মুক্তিযুদ্ধের চেতনায় দেশাত্মবোধক গানের মন-মাতানো উপস্থাপনা ছিল প্রধান আকর্ষণ। এতে সঙ্গীতের চমক নিয়ে আসেন ইউরোপের জনপ্রিয় সঙ্গীতশিল্পী মুন্নী খন্দকার, লুবনা ইয়াসমিন, বরণ বড়ুয়া, রাজীব, শর্মী মুৎসুদ্দী, ও ক্ষুদে শিল্পী নিপসি, নিদুয়া ও আদিফাসহ অনেকে। সর্বোপরি সিনিয়র জুনিয়র ও নতুন প্রজন্মের শিল্পীদের অংশগ্রহণে অনুষ্ঠানটি হয়ে ওঠে আনন্দপূর্ণ মিলনমেলায়।

অনুষ্ঠানের পৃষ্ঠপোষক প্যানেল শাহ গ্রুপ, মিনহা গ্রুপ, বাংলা অটো গ্রুপ, এনএস ডেকো মোব, জিএমজি কার্গো, ইজিবাজার, ফাইহাস ফ্যাশন, নবকণ্ঠ ও টেক পার্টনার এফএনএফ ল্যাবকে বিশেষভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান আবু তাহির।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

প্যারিসে লাল-সবুজের মহোৎসব

আপডেট সময় : 11:07:27 pm, Wednesday, 29 December 2021