সাতক্ষীরা 7:16 pm, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিতঃ মহান স্বাধীনতার মাসে বঙ্গবন্ধু ও শহিদ পরিবারের প্রতি গভীর শ্রদ্ধা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 12:56:29 am, Friday, 17 March 2023 294 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

সাতক্ষীরা কন্ঠ ডেস্কঃ সাতক্ষীরা পৌরসভার ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ মার্চ) বিকালে পুরাতন সাতক্ষীরা জিএন সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আব্দুল আজিজ মাস্টারের সভাপতিত্বে ও শেখ আব্দুস সেলিম এর সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

মহান স্বাধীনতার মাসে বঙ্গবন্ধু ও তার শহিদ পরিবার, জাতীয় চার নেতা, মহান মুক্তিযুদ্ধের শহিদ এবং ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, ‘মহান স্বাধীনতার মাসে সকলকে শুভেচ্ছা। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভে মা-বোনদেরকে জাগ্রত করতে হবে এবং সেই সাথে জননেত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন কর্মকান্ড সকলের মাঝে তুলে ধরতে হবে। তাহলে আমাদের জয় নিশ্চিত। তিনি আরো বলেন, জননেত্রী শেখ হাসিনার নির্দেশ অতি উৎসায়ী হয়ে উদ্ভট বক্তব্য ও মিথ্যাচার করে দল ও দলের নেতা কর্মীদের ক্ষতি করতে হেয় প্রতিপন্ন এবং ষড়যন্ত্র করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

অতি উৎসাহী হয়ে কথা বলা ভালো না। সাতক্ষীরায় একটি কুচক্রী মহল দলের মধ্যে বিশৃঙ্খলা করতে মিথ্যা বানোয়াট কথাবার্তা ও মিথ্যাচার করছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। আগামী ২০২৪ সালের নির্বাচনে স্বাধীনতার স্বপক্ষের চেতনায় বিশ্বাসী বাংলাদেশ আওয়ামী লীগ আবারো নির্বাচিত হবে এবং জননেত্রী শেখ হাসিনা সরকার গঠন করে দেশের প্রধানমন্ত্রী হবেন ইনশাল্লাহ।”

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম। সম্মেলনে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ নাসেরুল হক। সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ সাহাদাৎ হোসেন।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, শেখ সাহিদ উদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আসাদুজ্জামান বাবু, আঃ মঃ তারেক উদ্দীন, সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন, সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য এসএম শওকত হোসেন প্রমূখ।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা শেখ নুরুল হক, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা শাখার চেয়ারম্যান ও জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জ্যোৎস্না আরা, জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ এজাজ আহমেদ স্বপন, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক লায়লা পারভীন সেঁজুতি, সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আব্দুর রশিদ, সাংগঠনিক সম্পাদক শেখ মনিরুল হোসেন মাসুম, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রাশেদুজ্জামান রাশি, জিয়াউর বিন সেলিম যাদু, এ.এস.এম মাকছুদ খান, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শেখ মাহফুজুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীতের সাথে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করা হয়। প্রধম অধিবেশনে পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করে দ্বিতীয় অধিবেশনে সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ নাসেরুল হক এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ সাহাদাৎ হোসেনের সঞ্চালনায় উপস্থিত সকলের উপস্থিতিতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নাম প্রস্তাব করা হয়। এ সময়
সাতক্ষীরা পৌরসভার ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে শেখ আব্দুস সেলিমকে সভাপতি ও মোঃ মনিরুল ইসলাম ফুল বাবুকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। এ সময় সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ অংগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিতঃ মহান স্বাধীনতার মাসে বঙ্গবন্ধু ও শহিদ পরিবারের প্রতি গভীর শ্রদ্ধা

আপডেট সময় : 12:56:29 am, Friday, 17 March 2023