সাতক্ষীরা 5:38 am, Tuesday, 10 November 2026
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১

পুলিশের চাকরি দেওয়া হবে মেধা যোগ্যতা ও দক্ষতায়, এসপি সাতক্ষীরা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 11:51:33 pm, Monday, 27 February 2023 307 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

স্টাফ রিপোর্টারঃ সাতক্ষীরায় আজ সোমবার (২৭ ফেব্রুয়ারি) হতে ট্রেনিং রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ কার্যক্রম শুরু হবে। শতভাগ মেধা যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে টিআরসি পদে নিয়োগ হবে। প্রার্থী সম্পূর্ণ নিজ মেধা যোগ্যতা দক্ষতায় চাকরি পায়। কেউ তাকে চাকরি দেয় না। টিআরসি নিয়োগ সংক্রান্তে আর্থিক লেনদেনের কোন সম্পৃক্ততা পাওয়া গেলে জড়িতদের গ্রেপ্তার, প্রার্থী নিয়োগ সংক্রান্ত বিষয়ে প্রতারক, দালালচক্র এমনকি পুলিশের কোন সদস্য যদি প্রলোভন দেয় তবে পুলিশ কন্ট্রোল রুমকে অবহিত করুন। কেউ যদি দালালচক্র প্রতারক চক্র বা নিয়োগ-বাণিজ্য জড়িতদের ধরিয়ে দিতে পারে তাকে বা তাদেরকে পুলিশ সুপার সাতক্ষীরার পক্ষ থেকে বিশেষ সম্মাননা ও আর্থিক পুরষ্কার প্রদান করা হবে।
সাতক্ষীরা জেলায় ট্রেইনি রিকুট কনস্টবল পদে নিয়োগের লক্ষ্যে সাতক্ষীরা পুলিশ সুপার প্রেসব্রিফিংকালে এ সব কথা বলেন। রোববার (২৬ ফেব্রুয়ারি) বিকালে সাতক্ষীরা পুলিশ লাইন্স ড্রিল শেডে প্রেস ব্রিফিংকালে জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান আরও বলেন, ২৭ ফেব্রুয়ারি থেকে পুলিশে ট্রেনিং রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ কার্যক্রম শুরু হবে। এ পর্যন্ত প্রায় ছয় হাজার চাকরি প্রার্থী আবেদন করেছেন। এরমধ্যে ২ হাজার ৬৪৯ জন যোগ্য বিবেচিত হয়েছেন। নিয়োগ সংক্রান্ত বিষয়ে কোন প্রকার আর্থিক লেন দেন না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, নিয়োগ হবে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ায়। আইজিপি, ডিআইজি ও জেলা পুলিশের কার্যালয় থেকে মনোনিত কর্মকর্তারা সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করবেন। এখানে কোনো প্রকার তদবীর বা আর্থিক লেন দেনের সুযোগ নেই। কোন মাধ্যম, দালাল, বাটপারের খপ্পরে না পড়ার আহ্বান জানিয়ে পুলিশ সুপার আরো বলেন, যদি পুলিশের কোনো সদস্যও এধরনের লেন দেনে জড়িত থাকেন, তার বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে। আর কেউ যদি কোন দালালকে ধরিয়ে দিতে পারেন তাকে পুরস্কৃত করা হবে।
সাংবাদিকদের লেখনির মাধ্যমে সকলকে সচেতন করার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, সাতক্ষীরা জেলায় মোট ৭৬জনকে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ৬৫জন পুরুষ ও ১১ জন নারী রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

পুলিশের চাকরি দেওয়া হবে মেধা যোগ্যতা ও দক্ষতায়, এসপি সাতক্ষীরা

আপডেট সময় : 11:51:33 pm, Monday, 27 February 2023